২৫৭০১
বিশেষন থেকে বিশেষ্যসাধিত শব্দ হলো-
উত্তর
ঘনত্ব
সমাধান
তা ও ত্ব - প্রত্যয় : বিশেষ্য গঠন। যেমন: ঘন + ত্ব = ঘনত্ব, মহৎ + ত্ব = মহত্ব, বন্ধু + ত্ব = বন্ধুত্ব, গুরু + ত্ব = গুরুত্ব। বন্ধু + তা = বন্ধুতা, শত্রু + তা = শত্রুতা।
২৫৭০২
'হ' এর সঙ্গে 'ঋ-কার' যুক্ত হলে যে মহা প্রান ধ্বনি টি হয়-
উত্তর
র
সমাধান
‘হ’ এর সঙ্গে ‘র্’ (ঋ) - কার, ‘্য’ (র) - ফলা কিংবা ‘র্’ রেফ সংযুক্ত হলে ‘হ’ নয় ‘র’ - ই মহাপ্রাণ হয়ে উঠে।
২৫৭০৩
রবীন্দনাথ রচিত নিচের যে গল্পটির সমাপ্তি বেদনাবিদুর নয়-
উত্তর
কঙ্কাল
সমাধান
“গল্পটা কেমন লাগিল।”
আমি বলিলাম, “গল্পটি বেশ প্রফুল্লকর।”
এমন সময় প্রথম কাক ডাকিল। জিজ্ঞাসা করিলাম,
“এখানে আছে কি।” কোনো উত্তর পাইলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল।
এই হলো ‘কঙ্কাল’ গল্পের শেষ কয়টি লাইন, ‘গল্পটি বেশ প্রফুল্লকর।” এ থেকে বোঝায় যায় গল্পের, শেষ পরিণতি বেদনাবিধুর নয়। অতিথি, পোস্টমাস্টার, ছুটি এর পরিণতি বেদনাবিধুর। এই বেদনা যথাক্রমে চারুশশী ও তারাপদের মাতা ও ভ্রাতাগণ, পোস্টমাস্টার গল্পে ভৃত্যা ও মনিব পোস্টমাস্টারের আর ছুটি গল্পে ফটিকের মায়ের।
২৫৭০৪
'রক্তাশোক' যে সমাসের উদাহরণ-
উত্তর
তৎপুরুষ
সমাধান
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেস্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - রক্তিম যে শোক = রক্তশোক। নীল যে পদ্ম = নীলপদ্ম। শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
২৫৭০৫
মনীষা শব্দের শঙ্গে বেমানান -
উত্তর
এষন
সমাধান
মনীষা অর্থ প্রজ্ঞা, প্রতিভা, তীক্ষ্নধী, বিচক্ষণ। অন্যদিকে এষণা অর্থ অন্বেষণ, অনুসন্ধান, কামনা, বাসনা, ইচ্ছা।
২৫৭০৬
'জাগরিত' শব্দের গঠন হলো-
উত্তর
√জাগৃ +ইত
সমাধান
জাগরিত শব্দটি সংস্কৃত কৃৎপ্রত্যয়জাত বিশেষণ পদ। এর প্রকৃতি ও প্রত্যয় হলো - √জাগৃ + ত। অর্থ ১. ঘুম থেকে জেগেছে এমন। ২. জাগ্রত। ৩. চেতনাপ্রাপ্ত।
২৫৭০৭
জীবনানন্দ দাশের কবিতায় ব্যবহিত 'শঙ্খমালা' হলো-
উত্তর
রোমান্টিক কবি কল্পনা
সমাধান
জীবনানন্দ দাশ এর ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ নামক কবিতায় কবি ‘শঙ্খমালা’ নামক নারী চরিত্রটি ব্যবহার করেছেন। যেমন - সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রুপসীর শরীরের পরে -
শঙ্খমালা নাম তার : এ বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
তারে আর খুঁজে তুমি পাবে নাকো - বিশালাক্ষী দিয়েছিল বর,
তাই - সে - জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর।
২৫৭০৮
নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ -
উত্তর
অতি উচ্চ ক্রূর হাসি= দৃপ্তহাসি
সমাধান
অশুদ্ধ এক কথায় প্রকাশটি হচ্ছে -
অতি উচ্চ ক্রূর হাসি - দৃপ্তহাসি।
কারণ অতি উচ্চ ক্রূর হাসি কে বলা হয় অট্টহাসি।
২৫৭০৯
'আসমান' শব্দের স এর উচ্চারন হলো-
উত্তর
দন্ত্য
সমাধান
‘আসমান’ শব্দে ‘স’ এর উচ্চারণ হলো অগ্রদন্তমূল বা দন্ত বর্ণ। দন্ত্য বর্ণ গুলো হলো : ত, থ, দ, ধ, ন, ল, স। দন্তমূলীয় বর্ণ হলো : ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়। ওষ্ঠ্যবর্ণ হলো : প, ফ, ব, ভ, ম।
২৫৭১০
নিচের যেটি ক্রমবাচক শব্দ-
উত্তর
চতুর্থ
সমাধান
একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংক্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়। যেমন - দ্বিতীয় লোকটিকে ডাক। এরূপ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অনদিকে, ১, ২, ৩ ইত্যাদি অঙ্ক বা সংখ্যাবাচক। এক, দুই, তিন ইত্যাদি গণনাবাচক বা পরিমাণবাচক। পহেলা, দোসরা, তেসরা ইত্যাদি তারিখ বাচক।