২৫৭১১
To carry coals to new castle- এর বাংলা কি
উত্তর
তেলা মাথায় তেল দেওয়া
সমাধান
‘To carry coals to Newcastle’ - এর অনুবাদ হলো তেলো মাথায় তেল দেওয়া। তাছাড়া ঝোপ বুঝে কোপ মারা এর ইংরেজি - make hay while the sun shines, কাঁচা বাঁশে ঘুণ ধরা - to be spoiled at early youth। আর কয়লা ধুলে ময়লা যায় না - Black will take no other hue।
২৫৭১২
”তার বয়স বেড়েছে কিন্তু বৃদ্ধি বাড়েনি” এটা কোন ধরনের বাক্য?
উত্তর
যৌগিক বাক্য
সমাধান
দুই বা ততোধিক বাক্য যখন ও এবং, আর, কিন্তু, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন যৌগিক বাক্য বলে।
২৫৭১৩
কেজান শব্দটির বানান সঠিক?
উত্তর
দূষণীয়
সমাধান
সঠিক বানান - দূষণীয়। দূষণীয় শব্দের অর্থ - দূষ্য,নিন্দনীয়, আপত্তিযোগ্য,দোষারোপযোগ্য ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৫৭১৪
”ব্রজবুলি” বলতে কি বোঝায়?
উত্তর
একরকম কৃত্রিম কবিভাষা
সমাধান
"ব্রজবুলি " হলো মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা।
এই ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন গোবিন্দদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস ও জ্ঞানদাস প্রভৃতি।
সঠিক উত্তর - এক প্রকার কৃত্রিম ভাষা।
২৫৭১৬
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়?
উত্তর
৩ মাচ ১৯৭১
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি ৩ মাচ ১৯৭১ থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়।
আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
২৫৭১৭
’একুশের গল্প’ প্রবন্ধটি কার লেখা?
উত্তর
জহির
সমাধান
’একুশের গল্প’ প্রবন্ধটি জহির রায়হানের লেখা।
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ — ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
চলচ্চিত্রে তার সামগ্রিক অবদানের জন্য ১৯৭৫ সালে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
২৫৭১৮
'এলাটিং বেলাটিং' গ্রন্থের প্রনেতা কে?
উত্তর
শামসুর রাহমান
সমাধান
‘এলাটিং বেলাটিং’ শামসুর রাহমান রচিত শিশুতোষ গ্রন্থ। এছাড়াও তার রচিত শিশুতোষ গ্রন্থ হলোঃ ধান ভানলে কুঁড়ো দেবো, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া ও স্মৃতির শহর।
২৫৭১৯
ঠাই না ঠাই না, ছোট সে তরী/ আমারি সোনার ধান নিয়েছি ভরি। এটি কোন কবিতার অংশ?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুরঃ সোনার তরী
সমাধান
ঠাঁই নাই, ঠাঁই নাই। ছোটো সে তরী/আমারি সোনার ধানে গিয়েছে ভরি’ - পংকক্তিদ্বয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সোনার তরী’ কবিতার অংশ। এটি ‘সোনার তরী’ কাব্যের ‘সোনারতরী’ নামকবিতা। এছাড়া এ কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ নিদ্রিতা, হিংটং ছট, পরশপাথর, পুরষ্কার, নিরুদ্দেশ যাত্রা।
২৫৭২০
রুপতত্ত্বের অপর নাম কি?
উত্তর
শব্দ তত্ত্ব
সমাধান
রুপতও্বের অপর নাম ‘শব্দতও্ব’। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। যথাঃ ধ্বনিতও্ব, শব্দতও্ব বা রুপতও্ব, বাক্যক্রম বা পদক্রম এবং অর্থতও্ব বা বাগর্থ বিজ্ঞান। সুতরাং সঠিক উত্তর (b)।