২৫৭২১
মুজিবনগর সরকার কতসালে কত তারিখে গঠন করা হয়েছিল?
উত্তর
১০ই এপ্রিল ১৯৭১
সমাধান
মুজিবনগর সরকার গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। অস্থায়ী/উপ - রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
২৫৭২৩
নিচের কোনটি সূর্য এর প্রতি শব্দ নয়?
উত্তর
উর্বী
সমাধান
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দঃ বিভাকর, বিভাবসু, মিহির, বিবস্বান, দিবাবসু ইত্যাদি। ‘উরবী’ হচ্ছে ‘পৃথিবী’ শব্দের সমার্থক।
২৫৭২৪
মশগুল কোন ভাষার শব্দ?
উত্তর
আরবী
সমাধান
‘মশগুল’ আরবি ভাষার শব্দ; যার অর্থঃ বিভোর। এছাড়া আরবি ভাষার আরো কিছু শব্দ হলোঃ ইনকিলাব, দুনিয়া, মহকুমা, খবর ইত্যাদি। হিন্দি ভাষার কিছু শব্দ হলোঃ পানি, চানাচুর, কাহিনি ইত্যাদি। তুর্কি ভাষার কিছু শব্দঃ আনারস, আচার, আলমারি, বাসন ইত্যাদি। ফারসি ভাষার শব্দঃ আইন, কানুন, নবাব, বাগান ইত্যাদি।
২৫৭২৫
বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস "দুর্গেশনন্দিনী " তার অমরাকীর্তি।
তার অন্যান্য উপন্যাস - কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রজনী, বিষবৃক্ষ, রাজসিংহ, সীতারাম প্রভৃতি।
২৫৭২৬
’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলাচ্য বিষয়?
উত্তর
ধ্বনিতত্ত্ব
সমাধান
Hints - সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
ধ্বনি পরিবর্তন, উচ্চারণের স্থান, উচ্চারণ রীতি, ণ - ত্ব ও ষ - ত্ব বিধান প্রভৃতিও ধ্বনিতত্ত্বের আলোচিত হয়।
২৫৭২৭
”রাবণের চিতা” বাগধারাটির অর্থ কি?
উত্তর
চির অশান্তি
সমাধান
রাবনের চিতা - বাগধারার অর্থ - চির অশান্তি।
তুচ্ছ ঘটনা - সামান্য বিষয়ে ঝগড়া করা।
অনিষ্টে ইষ্ট লাভ - আশায় নৈরাশা।
মগের মুল্লুক - অরাজক দেশ।
২৫৭২৮
”শিখা” পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল?
উত্তর
মুসলিম সাহিত্য সমাজ
সমাধান
১৯২৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে "বুদ্ধির মুক্তি " আন্দোলনের সূত্রপাত হয়।
এই মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় "শিখা" পত্রিকা প্রকাশিত হয়।
২৫৭২৯
”কমলাকান্তের দপ্তর” কোন শ্রেণীর রচনা?
উত্তর
প্রবন্ধ
সমাধান
"কমলাকান্তের দপ্তর" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ।
তার অন্যান্য প্রবন্ধ হলে - সাম্য, লোক রহস্য, বিবিধ প্রবন্ধ, বিজ্ঞান রহস্য কৃষ্ণচরিত্র ইত্যাদি।
২৫৭৩০
”বিজ্ঞান” শব্দের “বি” উপসর্গ কি অর্থে ব্যবহৃত?
উত্তর
বিশেষ
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা ২০ টি।তন্মধ্যে "বি " একটি।বি - উপসর্গটি বিশেষ রূপে ব্যবহৃত হয়।যেমন: বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান,বিবস্ত্র,বিশুষ্ক ইত্যাদি।