T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৭৪১

’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখেঝ শুধু কালি পড়ে’, বলছেন - প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
২৫৭৪২

’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঈশ্বরী পাটনী
সমাধান
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ - এ প্রার্থনাটি করেছেন - ঈশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” – এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা? রায়গুনাকর ভারত চন্দ্র রায়ের বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল - এ প্রধান চরিত্র ঈশ্বরী পাটনী এই কথা বলেছিল ছদ্মবেশী দেবী অন্নপূর্ণা কে।
২৫৭৪৩

যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বিগু সমাস
সমাধান
যে সমাসের পূর্বপদ সংখ্যাবচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে - দ্বিগু সমাস। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধার‍য় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বৈয়াকরণ পাণিনি তাঁর 'অষ্টাধ্যায়ী' ব্যাকরণে দ্বিগু সমাসকে অর্থ ও পদ সন্নিবেশের ভিত্তিতে তিন ভাগে ভাগ করেছেন। দ্বিগু সমাসকে দুই ভাগে ভাগ করা যায় - i) তদ্বিতার্থক দ্বিগু ii) সমাহার দ্বিগু
২৫৭৪৪

প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অশোক মুখোপাধ্যায়
সমাধান
প্রথম বাংল ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ‘সংসদ সমার্থশব্দকোষ’ পরিচিতি। সমান অর্থ রয়েছে এমন শব্দগুলো একত্রিত করে যে বই তার নাম সমার্থশব্দকোষ। সংস্কৃত ভাষাতে এই জাতীয় অভিধান ছিল ‘অমরকোষ’ (অমরসিংহ রচিত 'নামলিঙ্গানুশাসন’)। এই অভিধানের শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজানো ছিল। ফলে প্রয়োজনের সময় চট করে যথাযথ শব্দ খুঁজে পাওয়া দুস্কর ছিল। সম্পূর্ণ ‘অমরকোষ’ মুখস্থ না থাকলে শিক্ষার্থীর পক্ষে কাঙ্ক্ষিত শব্দসন্ধান সহজসাধ্য হত না। ১৮৫৩ সালে ‘শব্দাম্বুধি’ নামে একটি বাংলা অভিধান প্রকাশিত হয়। এখানে পর্যায়শব্দ শিরোনামে কিছু সমার্থকশব্দ প্রকাশিত হয়েছিল। ‘সংসদ সমার্থশব্দকোষ’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৭ সালে। আঠারোটি পুনর্মুদ্রণসহ বর্তমানের তৃতীয় সংস্করণ বাজারে এসেছে ২০১৩ সালে। এই অভিধান তৈরিতে রজে'র নীতিকে সামনে রেখে কিছুটা পরিবর্তিত আকারে শব্দ সংকলন করা হয়েছে।
২৫৭৪৫

’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সঞ্চয়ের প্রবৃত্তি
সমাধান
’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। নিরানব্বইয়ের ধাক্কা একটি বাগধারা । প্রদত্ত বাগধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি । বাংলা ভাষায় এমন অনেক বাগধারা প্রচলিত আছে , যেগুলা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে । এগুলাে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
২৫৭৪৬

’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাসান হাফিজুর রহমান
সমাধান
’একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
২৫৭৪৭

’বনফুল’ কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বলাইচাঁদ মখোপাধ্যায়
সমাধান
’বনফুল’ বলাইচাঁদ মখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাইচাঁদ মুখোপাধ্যায় (জন্ম: ১৯ জুলাই ১৮৯৯ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার শিয়াখালা গ্রাম। তাঁদের পরিবার "কাঁটাবুনে মুখুজ্জ্যে" নামে পরিচিত ছিল৷
২৫৭৪৮

কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ-?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
সমাধান
বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ - মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
২৫৭৪৯

কষ্টে অতিক্রম করা যায় না যা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুরতিক্রম্য
২৫৭৫০

”অভিরাম” এর সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রমণীয়
সমাধান
অভিরাম শব্দের অর্থ - রমণীয়,সুন্দর,আনন্দদায়ক ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।