T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৭৬১

অভিধানে কোন্‌ শব্দটি আগে বসবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাঁটি
২৫৭৬২

"তুমি এতক্ষন কি করেছো?" এই বাক্যে "কি" কোন ধরনের পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সর্বনাম
সমাধান
'তুমি এতক্ষণ কি করেছ? - বাক্যে 'কী' সর্বনাম পদ। বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম পদ হলো - - ব্যক্তিবাচক: - আমি, আমরা, তারা। আত্নবাচক: - স্বয়ং, নিজে, আপনি। প্রশ্নবাচক: - কে, কি, কী, কোন, কার ইত্যাদি।
২৫৭৬৩

”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হুমায়ূন আহমেদ
সমাধান
”এইসব দিনরাত্রি” নাটকের রচয়িতা হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
২৫৭৬৪

কোন গ্রন্থটি রাজা রাম মোহন রায়ের রচনা নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেদান্ত চন্দ্রিকা
সমাধান
রাজা রামমোহন রায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান। বেদান্ত চন্দ্রিকা; গ্রন্থটির রচয়িতা - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সঠিক উত্তর - বেদান্ত চন্দ্রিকা।
২৫৭৬৫

’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্ষুধা+ঋত
সমাধান
’ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ - ক্ষুধা + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত, আ + ঋ (ঋত) = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
২৫৭৬৬

ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উইলিয়াম কেরি
সমাধান
১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে 'বাংলা বিভাগ ' চালু করা হয়। ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরি 'বাংলা বিভাগের'' অধ্যাপক ও প্রধান হিসেবে নিযুক্ত হন। তার রচনা - ইতিহাসমালা, কথোপকথন।
২৫৭৬৭

”বিষাদ সিন্ধু” কে রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মীর মশার্‌রফ হোসেন
সমাধান
”বিষাদ সিন্ধু” মীর মশার্‌রফ হোসেন রচনা করেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
২৫৭৬৮

’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্‌ক্তিটি কাজী নজরুল রচিত কোন কবিতার অংশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জীবন-বন্দনা
সমাধান
’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্‌ক্তিটি কাজী নজরুল রচিত জীবন - বন্দনা কবিতার অংশ। জীবন বন্দনা কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ - সন্ধ্যা ছন্দ - মাত্রাবৃত্ত; ৬ মাত্রা, শেষ অপূর্ণ পর্ব ২ মাত্রার (নজরুলের প্রিয় ছন্দ ৬ মাত্রার মাত্রাবৃত্ত,তিনি বহু কবিতা এই ছন্দে লিখেছেন।) এই কবিতায় কবি ৩ ধরনের মানুষের জয়গান গেয়েছেন/ উল্লেখ করেছেন/ প্রশংসা করেছেন - (ক্রমানুসারে) ১. চাষী ও শ্রমিক, যারা কঠিন শ্রমে পৃথিবীকে ভরিয়ে দেয় ফল ও ফসলে, যারা মৃত্যু সমাকীর্ণ অরণ্যময় পৃথিবীকে করে তুলেছে মনোরম ও সুন্দর ২. অভিযাত্রী, যারা যুগে যুগে দুঃসাহসিক সব অভিযানের মাধ্যমে মানুষের সামর্থ্যের সীমারেখাকে বহু দূরে নিয়ে গেছে ৩. বিপ্লবী, যারা মানব - কল্যাণে আত্মাহুতি দিয়েছে দেশে দেশে কালে কালে (কূপমণ্ডুক, অসংযমী)
২৫৭৬৯

”সমুদ্র” শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্রোতম্বিনী
সমাধান
সমুদ্র শব্দের সমার্থক শব্দ - অর্ণব, জলধি,জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু ইত্যাদি। নদী শব্দের সমার্থক শব্দ - তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী ইত্যাদি।
২৫৭৭০

’মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চন্দ্র
সমাধান
চাঁদ শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ইত্যাদি।