T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৭৭১

’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অপদার্থ
সমাধান
’কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ - অপদার্থ। 'কচুবনের কালাচাঁদ ' - অর্থ অপদার্থ। একটি বাক্যে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি। রামু একটা কচুবনের কালাচাঁদ ; খাবে আর ফুর্তি করবে, কাজের কোনো চেষ্টাই করে না। এখানে ফুর্তি কথায় ব্যবহার করা করা হয়েছে। শুদ্ধ বানান হবে স্ফূর্তি।
২৫৭৭২

নীর ও নীড়- শব্দ যুগলের অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পানি ও পাখির বাসা
সমাধান
নীর = জল, বারি, পানি । নীড় = কুলায়, পাখির বাসা।
২৫৭৭৩

কোন বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞার্থে ব্যবহৃত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না।
সমাধান
'পা' শব্দটি অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে হাতের লক্ষী পায়ে ঠেলো না। বাকি বাক্যগুলোতে তোষামোদ প্রকাশ পায়।
২৫৭৭৪

’একাদশে বৃহস্পতি’এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৌভাগ্যের বিষয়
সমাধান
’একাদশে বৃহস্পতি’এর অর্থ সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়) – পাস করতে না করতেই আপনার ছেলেটা ভাল চাকরি পেয়ে গেল, আপনার তো ভাই একাদশে বৃহস্পতি।
২৫৭৭৫

’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বহুবচন
সমাধান
’বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুলে’ - বহুবচন। বহুবচন: যখন কোন শব্দ দ্বারা একাধিক ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীকে বোঝান হয়, তখন তাকে বহুবচন বলে। যেমন - ছেলেগুলো, গরচগুলো, কলমগুলি, ইত্যাদি। কেবল বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়। কখনোই বিশেষণ পদের বচনভেদ হয় না। বাংলায় বহুবচন বোঝানোর জন্য কতগুলো শব্দ বা শব্দাংশ (বিভক্তি) ব্যবহৃত হয়। এগুলোর অধিকাংশই এসেছে সংস্কৃত ভাষা থেকে। অর্থাৎ, বলা যায়, এগুলোর বেশিরভাগই তৎসম শব্দ বা শব্দাংশ। যেমন - রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের (শব্দাংশ বা বিভক্তি); সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি (শব্দ)।
২৫৭৭৬

’চালাক’ এর বিশেষ্য পদ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চালাকী
সমাধান
’চালাক’ এর বিশেষ্য পদ চালাকী। কোন কিছুর নামকেই বিশেষ্য বলে। যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
২৫৭৭৭

’আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হুমায়ূন আহমেদ
সমাধান
’আজ রবিবার’ নাটকটি রচনা করেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।
২৫৭৭৮

নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নৌ+ইক
সমাধান
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ - নৌ + ইক। ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। ই + ই = ঈ অতি + ইত = অতীত, গিরি + ইন্দ্র = গিরীন্দ্র, অতি + ইব = অতীব, প্রতি + ইত = প্রতীত, রবি + ইন্দ্র = রবীন্দ্র।
২৫৭৭৯

কোনটি হিন্দি শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাতা
২৫৭৮০

পায়ে হেঁটে গমন করে না যে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সবকটি
সমাধান
লাফিয়ে চলে যে - প্লবগ ভুজ বা বাহুতে ভর করে চলে যে - ভুজঙ্গ পা দিয়ে চলে না যে - পন্নগ উপরের সব কয়টি পায়ে হেটে গমন করে না। তাই সঠিক উত্তর: সব কয়টি।