২৫৭৯১
'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তর
সুনীতিকৃমার চট্টোপাধ্যায়
সমাধান
'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ রচনা করেন সুনীতিকৃমার চট্টোপাধ্যায়।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (জন্ম : ২৬শে নভেম্বর, ১৮৯০— মৃত্যু : ২৯শে মে, ১৯৭৭) একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
তার অন্যান্য রচনাবলি হলো: বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত - সংস্কৃতি(১৯৪৪), বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা(১৯২৯), পশ্চিমের যাত্রী(১৯৩৮), ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য(১৯৩৮), ভারতের ভাষা ও ভাষা সমস্যা(১৯৪৪), সংস্কৃতি কী, দ্বীপময় ভারত(১৯৬৫), রবীন্দ্র সঙ্গমে(১৯৬৫), শ্যামদেশ(১৯৬৫) ইত্যাদি।
২৫৭৯২
কোনটি নিত্য স্ত্রী-বাচক শব্দ?
উত্তর
সতীন
সমাধান
কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক বোঝায়।এগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।যেমন:
নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: সতীন,কুলটা,বিধবা,সপত্নী, অরক্ষণীয়া ইত্যাদি।
তাই সঠিক উত্তর: সতীন।
২৫৭৯৩
’আরোহণ’ শব্দটির বিপরীতার্থক শব্দটি-
উত্তর
অবরোহন
সমাধান
আরোহণ বিশেষ্য পদ যার অর্থ উর্ধ্বে গমন, উপরে ওঠা/চড়া, পর্বতারোহণ।
আরোহণের বিশেষণ পদ - আরোহিত।
আরোহণ শব্দের বিপরীতার্থক শব্দ অবরোহণ/ অবতরণ।
২৫৭৯৪
’বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
উত্তর
বেহায়াপনা
সমাধান
বিড়ালের আড়াই পা - একটি বাগধারা।প্রদত্ত বাগধারাটির অর্থ - বেহায়াপনা। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এই বাগধারা।এইজন্য বাগধারা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
২৫৭৯৫
’ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ করে?
উত্তর
অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়
সমাধান
’ছাই চাপা আগুন’ অর্থ প্রকাশ করে -
অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়।
২৫৭৯৬
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন-
উত্তর
সঞ্চিতা
সমাধান
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন - সঞ্চিতা।
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্ চল্ চল্’ প্রভৃতি প্রধান।
গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।
২৫৭৯৭
ইন্দ্রিয়কে জয় করেছে যে-
উত্তর
জিতেন্দ্রিয়
সমাধান
ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় শব্দের অর্থ - সংযম,সংযত, প্রশান্ত ইত্যাদি।জিতেন্দ্রিয় শব্দটি একটি বিশেষ্য পদ।
২৫৭৯৯
অমর কবিতা ‘কবর’ -এর রচয়িতা কে ছিলেন?
উত্তর
পল্লীকবি জসীমউদ্দীন
সমাধান
অমর কবিতা ‘কবর’ - এর রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন ছিলেন।
কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ।
এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।