T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৮০১

সঠিক বাক্য কোনটি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাংখা
২৫৮০২

’চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি + আরবি
সমাধান
চৌ - হদ্দি ( ফারসি + আরবি) পকেট - মার ( ইংরেজি + বাংলা) ডাক্তার খানা ( ইংরেজি + ফারসি) হেড মৌলভি ( ইংরেজি + ফারসি) রাজা বাদশা ( তৎসম + ফারসি)
২৫৮০৩

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৈয়দ হামজা
সমাধান
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক - সৈয়দ হামজা। সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
২৫৮০৪

’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্ম কারকে শূন্য
সমাধান
’সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’ এ বাক্যে ’ঔষধ’ শব্দ কর্ম কারকে শূন্য বিভক্তির উদাহরণ। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না। কর্ম কারকে শূন্য বিভক্তি: অর্থ অনর্থ ঘটায়। আমার ভাত খাওয়া হলো না। সূর্য উঠলে অন্ধকার দূর হয়।
২৫৮০৫

’সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধ্বনিতত্ত্ব
সমাধান
’সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বঃ ধ্বনি,বর্ণ,ধ্বনির উচ্চারণপ্রণালী,উচ্চারণের স্থান,ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস,ধ্বনিসংযোগ বা সন্ধি,ধ্বনির পরিবর্তন ও লোপ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
২৫৮০৬

’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সম্‌+গীত
সমাধান
’সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ - সম্‌ + গীত। ‘ম’ - এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ‘ম’ তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়। অর্থাৎ, ‘ম’ - এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, ‘ম’ সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়। সম + চয় = সঞ্চয়, সম + দর্শন = সন্দর্শন। উল্লেখ্য, আধুনিক বাংলায় ‘ম’ - এর পরে ক - বর্গীয় ধ্বনি থাকলে ক - বর্গের নাসিক্য/ পঞ্চম ধ্বনি ‘ঙ’ - র বদলে ‘ং’ হয়। যেমন, ‘সম + গত’ - এ ‘ম’ ও ‘গ (ক - বর্গীয় ধ্বনি)’ সন্ধি হয়ে ‘ম’, ‘ঙ’ না হয়ে ‘ং’ হয়ে ‘সংগত’।
২৫৮০৭

বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রবচন, ছড়া ও ধাঁধা
২৫৮০৮

নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
২৫৮০৯

"অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ করুন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ধ+এক
সমাধান
"অর্ধেক" এর সন্ধি বিচ্ছেদ অর্ধ + এক। এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর জায়গায় ‘আয়’ হয়।
২৫৮১০

যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অলুক সমাস
সমাধান
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে - অলুক সমাস। যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে। যেমন: দুধে - ভাতে, জলে - স্থলে, দেশে - বিদেশে, হাতে - কলমে, ঘোড়ার ডিম, মাটির মানুষ, মামার বাড়ি, গায়ে পড়া, গায়ে হলুদ, হাতেখড়ি, মুখে - ভাত,কানে - কলম ইত্যাদি।