T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৮১১

বিজ্ঞান শব্দটিতে বি উপসর্গটি কি অর্থে ব্যবহিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশেষ
২৫৮১২

’হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কালীপ্রসন্ন সিংহ
সমাধান
’হুতোম প্যাঁচা’ ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের। কালীপ্রসন্ন সিংহ (২৩ ফেব্রুয়ারি ১৮৪০ - ২৪ জুলাই ১৮৭০) ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও সমাজসেবক। বাংলা সাহিত্যে তার দুই অমর অবদানসমূহের জন্য চিরস্মরনীয় হয়ে আছেন। সেগুলো হল, বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার বই হুতোম প্যাঁচার নক্‌শা। তিনি ঊনবিংশ শতকের একজন বাংলা - সাহিত্য আন্দোলনে অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। মাত্র উনত্রিশ বছরের জীবনে তিনি সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বহু বিধবা দুখিনীর জীবন পরিবর্তন এর জন্য তিনি অকাতরে দান করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রিয় পাত্র ছিলেন তিনি।
২৫৮১৩

বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ’ পুরস্কার লাভ করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবদুল্লাহ আল মুতি
সমাধান
বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য ‘কলিঙ্গ’ পুরস্কার লাভ করেন - আবদুল্লাহ আল মুতি। আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
২৫৮১৪

অপু ও দুর্গা- চরিত্র দুটি কোন উপন্যাসের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পথের পাঁচালী
সমাধান
অপু ও দুর্গা - চরিত্র দুটি পথের পাঁচালী উপন্যাসের। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
২৫৮১৫

যেসব সংস্কৃত কোন্রুপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৎসম
সমাধান
যেসব সংস্কৃত কোন্রুপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদেরকে তৎসম শব্দ বলে। সংস্কৃত ভাষার যে - সব শব্দ অপরিবর্তিত রূপে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণঃ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ,ভাষা ইত্যাদি
২৫৮১৬

’বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি ও ইংরেজী শব্দে
সমাধান
মিশ্র শব্দ: কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়,একে মিশ্র শব্দ বলে।যেমন: বে ( ফারসি) + টাইম (ইংরেজি) = বেটাইম।
২৫৮১৭

বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
18
সমাধান
বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় ১৮ শতকে। আধুনিক যুগ : মূলত বাংলা সাহিত্যে আধুনিক যুগ নিয়ে মত পার্থক্য থাকলেও,মোটামুটি ভাবে ১৭৬০ খ্রীষ্টাব্দে ভারত চন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মতপ্রকাশ করেছেন। কালের দিক থেকে আধুনিক যুগকে কয়েকটি ধাপে ভাগ করা যায় - ১৭৬০ - ১৭৯৯খ্রিঃ(আধুনিক যুগের প্রথম পর্ব), ১৮০০ - ১৮৫৮খ্রিঃ(আধুনিক যুগের দ্বিতীয় পর্ব), ১৮৫৯ - ১৯০০খ্রিঃ(আধুনিক যুগের তৃতীয় পর্ব), ১৯০১ - ১৯৪৭খ্রিঃ(আধুনিক যুগের চতুর্থ পর্ব), ১৯৪৮ - ২০০০খ্রিঃ(আধুনিক যুগের পঞ্চম পর্ব), ২০০১খ্রিঃ - বর্তমানকাল(আধুনিক যুগের ষষ্ঠ পর্ব)।
২৫৮১৮

’একই সময়ে’ এর সমার্থক-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যুগপৎ
সমাধান
একই সময়ে বর্তমান — সমসাময়িক, একই সময়ে — যুগপৎ, খুব দূরের নয় - অনতিদূর, দূর নয় এমন - অদূর । ,
২৫৮১৯

’অব্যক্ত মধুর ধ্বনি’ কে এক কথায় বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কলতান
সমাধান
অব্যক্ত মধুর ধ্বনি - কলতান নুপুরের শব্দ - নিক্কন অলংকারের শব্দ - শিঞ্জন তাই সঠিক উত্তর: কলতান।
২৫৮২০

’অমরাবতী’ -এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নরক
সমাধান
অমরাবতী শব্দের অর্থ - জান্নাত,স্বর্গ,ইন্দ্রলোক ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। নরক শব্দের অর্থ - জাহান্নাম,দোযখ, নিরয়,পাতাল ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই অমরাবতী শব্দের বিপরীত শব্দ নরক।