T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৮২১

নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ
সমাধান
অশুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কারণ উন্নতশীল অশুদ্ধ, শুদ্ধ বিশেষ্য পদ উন্নয়নশীল।
২৫৮২২

অপাদান কারক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ট্রেন স্টেশন ছেড়েছে
সমাধান
ব্যাখাঃ যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এক্ষেত্রে: কোন স্থান থেকে কোন জিনিস বা বস্তু যদি চলিত হয়, তবে যে স্থান থেকে ঐ জিনিসটা চালিত হয় বা যাত্রা শুরু করে, সে স্থানটি হয় আপাদান কারক। যেমন: স্টেশন থেকে ট্রেন ছাড়ে এখানে স্টেশন অপাদান কারক।
২৫৮২৩

"পশ্চাতে জন্মেছে যে তাকে" এক কথায় কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনুজ
সমাধান
ব্যাখাঃ অগ্রে জন্মেছে যে = অগ্রজ পশ্চাতে জন্মেছে যে = অনুজ সুতরাং , সঠিক উত্তরঃ অনুজ
২৫৮২৪

"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শীত+ঋত
সমাধান
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ শীত + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত।
২৫৮২৫

'তুষার শুভ্র" কোন সমাসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপমান কর্মধারয়
সমাধান
Hints: উপমান কর্মধারায় সমাসঃ যে কর্মধারায় সমাসে সাধারণত কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয়, তাকে বলে উপমান কর্মধারায় সমাস। যেমনঃ কুসুম ন্যায় কোমল - কুসুমকোমল, বকের ন্যায় ধার্মিক - বকধার্মিক, তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র।
২৫৮২৬

শৈত্য শব্দের বিশেষন পদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শীতার্ত
সমাধান
ব্যাখাঃ প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক বানান "শীতার্ত " যা একটি বিশেষন পদ। শীত ও শীততাপ শব্দ দুটি বিশেষ্য।
২৫৮২৭

'যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে' এটি কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জটিল
সমাধান
ব্যাখাঃ মিশ্র বা জটিল বাক্যঃ একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খন্ড বাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পরের সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেহেতু, সেহেতু প্রয়োগেও জটিল বাক্য হতে পারে। যেমন - যেহেতু তুমি প্রথম হয়েছ, সেহেতু পুরস্কার তুমিই পাবে।
২৫৮২৮

'তামার বিষ' বাগধারার সঠিক অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্থের কু-প্রভাব
সমাধান
'তামার বিষ' বাগধারার সঠিক অর্থ অর্থের কু - প্রভাব। তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
২৫৮২৯

জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাখালী
সমাধান
জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য রাখালী। রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই। জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে। বইটিতে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়। ২টি কবিতা গান এর সুরে গান হিসেবে প্রচলিত।
২৫৮৩০

বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাঙ্গামাটি
সমাধান
বাংলাদেশের রাঙ্গামাটি জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।