২৫৮৩১
বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর
লালমনিরহাট
সমাধান
বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের জন্মই হয়েছিল পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্য দিয়ে। দেশভাগ - পরবর্তী রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার বাস্তবতায় দক্ষিণ বেরুবাড়ী ও দহগ্রাম - আঙ্গরপোতার মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানে তীব্র উত্তেজনা শুরু হয়।
শুরু থেকেই পাকিস্তান সরকার র্যাডক্লিফ রোয়েদাদ অনুযায়ী ভারত অধিকৃত দক্ষিণ বেরুবাড়ীর মালিকানা দাবি করে ভারতের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করছিল।
বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার হুমকিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ বেরুবাড়ী ও দহগ্রাম - আঙ্গরপোতায় সংঘটিত দাঙ্গার প্রভাবে সাম্প্রদায়িক দাঙ্গা - পরিস্থিতির অবনতি হলে ছিটমহল ইস্যুটি উভয় দেশের রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে।
২৫৮৩২
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর
বান্দারবান
সমাধান
চিম্বুক পাহাড় বান্দারবানে অবস্থিত।
বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিত অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকৈ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে।
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চিম্বুক পাহাড় বান্দরবানের অন্যতম আকর্ষণীয় স্থান। বান্দরবান সদর থেকে ২৬ কিলোমিটার দূরে এই পাহাড়টি সমুদ্রের ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত।
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জিপে করে চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে আপনি রোমাঞ্চিত হবেন। জিপে করে আদিবাসীদের গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের অতি সাধারণ জীবনযাত্রা দেখে আপনি বাধ্য হবেন টিকে থাকার জন্য আমাদের পূর্বসূরিদের জীবন সংগ্রামকে স্মরণ করতে।
২৫৮৩৩
ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কতটি?
উত্তর
81
সমাধান
ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ ৮১টি।
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না।
মসজিদটি উত্তর - দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব - পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত।
২৫৮৩৪
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার?
উত্তর
৬.১৫কিমি
সমাধান
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫কিমি।
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরিয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ - পশ্চিম অংশের সাথে উত্তর - পূর্ব অংশের সংযোগ ঘটবে।
পদ্মা - ব্রহ্মপুত্র - মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু।
পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে।
২৫৮৩৫
‘একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা?
উত্তর
মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন
সমাধান
‘একাত্তরের চিঠি’ মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন জাতীয় রচনা।
একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬টি চিঠির একটি সংকলন।
দৈনিক প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ।
ইতিহাসবিদ অধ্যাপক সালাউদ্দীন আহমদ ছিলেন সম্পাদনা পরিষদের সভাপতি।
এছাড়া সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন - মেজর জেনারেল (অব.) আমিন আহম্মেদ চৌধুরী, রশীদ হায়দার, সেলিনা হোসেন এবংনাসির উদ্দীন ইউসুফ। কমিটিকে সহায়তা করেন সাজ্জাদ শরিফ, সাইফুল আজিম প্রমুখ। এছাড়া প্রথম একাত্তরের চিঠি সংগ্রহ করার ধারণা পোষণ করেন আমিনুল আকরাম।
২৫৮৩৬
’জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ-
উত্তর
জন+এক
সমাধান
’জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ - জন + এক।
অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ + এ = ঐ,
জন + এক = জনৈক।
২৫৮৩৭
সেতারা শব্দের অর্থ হলো-
উত্তর
তারকা
সমাধান
সেতারা শব্দের অর্থ হলো - তারকা।
সেতারা নামের অর্থ তারা , নক্ষত্র,ভাগ্য (যেমন – জ্বলজ্বলে তারা, ডুবে যাওয়া তারা)।
২৫৮৩৯
সাহিত্যে খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি?
উত্তর
এক ব্যক্তির নাম
সমাধান
সাহিত্যে খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ - এক ব্যক্তির নাম।
রোদ্যাঁ - ফরাসি ভাস্কর। পুরো নাম - ফ্র্যাঁসোয়া অগুস্ত রোদ্যাঁ। জীবনকাল - ১৮৪০ - ১৯১৭।
শ্রেষ্ঠ কীর্তি - ‘নরকের দুয়ার’ ও ‘বাঘার্স অব ক্যালে’; এছাড়া - ‘চিন্তাবিদ’, ‘আদম’, ‘ইভ’, শিব - মহাদেব, মঙ্গলকারী দেবতা।