২৫৮৪১
বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
1955
সমাধান
বাংলা একাডেমী ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়।
রাষ্ট্রভাষা আন্দোলন - পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ" - এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে" একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।
২৫৮৪২
’চাঁদের অমাবশ্যা’ গ্রন্থটির লেখক কে?
উত্তর
সৈয়দ ওয়ালীউল্লাহ
সমাধান
’চাঁদের অমাবশ্যা’ গ্রন্থটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন।
তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা:
লালসালু (১৯৪৮)
চাঁদের অমাবস্যা (১৯৬৪)
কাঁদো নদী কাঁদো (১৯৬৮)
কদর্য এশীয়, ফাল্গুন (২০০৬, মরনোত্তর)
২৫৮৪৪
’রিক্সা’ শব্দটি-
উত্তর
জাপানি
সমাধান
’রিক্সা’ শব্দটি - জাপানি।
জাপানি শব্দ : রিক্সা, হারাকিরি, সুনামি, ইমোজি৷
২৫৮৪৫
নীর শব্দের অর্থ কি?
উত্তর
পানি
সমাধান
নীর শব্দের অর্থ পানি।
পানি শব্দের অর্থ -
জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
২৫৮৪৬
চক্ষু দান করা অর্থ-
উত্তর
চুরি করা
সমাধান
চক্ষু দান করা অর্থ - চুরি করা।
যেমন: পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।
২৫৮৪৮
’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর
অহঃ+অহ
সমাধান
’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ অহঃ + অহ।
‘অ’ - এর পরে র - জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন -
অহঃ + অহ = অহরহ।
২৫৮৪৯
"রাবণের চিতা" বাগধারাটির অর্থ কি?
উত্তর
চির অশান্তি
সমাধান
"রাবণের চিতা" বাগধারাটির অর্থ চির অশান্তি।
রাবণের চিতা বাগধারাটির অর্থ হলো (চির অশান্তি/ অদম্য আগুন)।