T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৫৮৫১

"কুল কাঠের অঙ্গার" বাগধারাটির অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যা তীব্র ভাবে জ্বলে
২৫৮৫২

’শকুনি মামা’ -এর অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুচক্রী লোক
সমাধান
’শকুনি মামা’ - এর অর্থ - কুচক্রী লোক। শকুনি মামা যার অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি। কিন্তু শকুনি মামার বাগধারায় এর অর্থ কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি দেয়ার নিশ্চয় একটি কারণ রয়েছে। কেননা সনাতন ধর্মের অন্যতম শাস্ত্র মহাভারতে এ শকুনি মামার কুটবুদ্ধিতার কারনে পুরো মহাভারত এতটা সম্প্রসারিত রূপ ধারণ করে। এই কুটবুদ্ধিসম্পন্ন শকুনি মামাকে মহাভারতের প্রধান চরিত্র হিসেবেও আখ্যা দেয়া হয়। নানা রকমে কুটিলতায় ভরপুর এ শকুনি মামার ভাবার্থ তাই বাগধারায় কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়।
২৫৮৫৩

রবীন্দ্রনাথ ঠাকুর "সোনার তরী" কোথায় রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শিলাইদহ
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর "সোনার তরী" শিলাইদহে রচনা করেন। সোনার তরী হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এটি ১৩০০ বঙ্গাব্দে (১৮৯৪ খ্রীস্টাব্দে) প্রকাশিত হয়। ছন্দ - মাত্রাবৃত্ত; ৮ মাত্রার মাত্রাবৃত্ত; পূর্ণ পর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব ৫ মাত্রা কবিতাটি অক্ষরবৃত্ত মনে হতে পারে। কিন্তু শেষ স্তবকের ‘শূণ্য’ শব্দটি দেখিয়ে দেয়, এটি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। ‘শূণ্য’ মাত্রাবৃত্তে ৩ মাত্রা, অক্ষরবৃত্তে ২ মাত্রা। সেই হিসাবে অক্ষরবৃত্ত হলে ১ মাত্রা কম পড়তো।
২৫৮৫৪

’সিংহাসন’ শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মধ্যপদলোপী কর্মধারয়
সমাধান
’সিংহাসন’ শব্দটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত, কাঁচকলা = কাঁচা অবস্থায় কলা, চিকিৎসাশাস্ত্র‌‌ = চিকিৎসা বিষয়ক শাস্ত্র, ঘরজামাই = ঘর আশ্ৰিত জামাই।
২৫৮৫৫

নিচের কোন শব্দটি নিত্য স্ত্রীলিঙ্গ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সতীন
২৫৮৫৬

'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিকান্দার আবু জাফর
সমাধান
মহাকবি আলাওল - নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা "সমকাল" সম্পাদনার জন্য বিশেষ ভাবে খ্যাত। তার উল্লেখযোগ্য নাটক - মহাকবি আলাওল (১৯৬৬), সিরাজউদ্দৌলা(১৯৬৫) ইত্যাদি।
২৫৮৫৭

’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খুব অনুগত ব্যক্তি
২৫৮৫৮

রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নাটক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রক্ত করবী
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক - রক্ত করবী। "রক্ত - করবী" রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। প্রবাসী পত্রিকার আশ্বিন, ১৩৩০ সংখ্যায় প্রথম প্রকাশত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় ইংরেজি ১৯২৬ সালে। অনেকের মতে এটি রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ নাটক।
২৫৮৫৯

’ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বি+অর্থ
সমাধান
’ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো - বি + অর্থ। ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: আ + অ = আ যথা + অর্থ = যথার্থ।
২৫৮৬০

"অহ্ন" শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাত্রি