২৫৮৭১
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
উত্তর
নৌকাডুবি
সমাধান
রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে নৌকাডুবি নাটক নয়।
নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস।
উপন্যাসটি ১৩১০ - ১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে।
২৫৮৭২
যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় বলে -
উত্তর
স্মার্ত
সমাধান
স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ।
স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
যিনি স্মৃতি শাস্ত্র জানেন = স্মার্ত।
২৫৮৭৩
'বাঘের চামড়া' - কে এক বলে -
উত্তর
কৃত্তি
সমাধান
অজিন - [বিশেষ্য পদ] পশুচর্ম; চর্ম নির্মিত আসন, মৃগচর্ম।সাপের খোলস - নির্মোকহরিনের চামড়াবাঘের চামড়া - কৃত্তি
২৫৮৭৬
'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ -
উত্তর
অপ্রয়োজনীয়
সমাধান
'ঢাকের বাঁয়া' বাগধারার প্রকৃত অর্থ - অপ্রয়োজনীয়।
ঢাকের বাঁয়া বাগধারার প্রকৃত অর্থ (সঙ্গে থাকে অথচ অকর্মণ্য ব্যক্তি)।
২৫৮৭৭
"একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক কে?
উত্তর
হাসান হাফিজুর রাহমান
সমাধান
"একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রাহমান।
হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
২৫৮৭৮
শব্দের ক্ষুদ্রত্তম অংশ কি?
উত্তর
ধ্বনি
সমাধান
শব্দের ক্ষুদ্রত্তম অংশ ধ্বনি।
কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়।
যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
২৫৮৭৯
হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ?
উত্তর
তদ্ভব
সমাধান
তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। যেমন: হাত, পা, নাক, চামার ইত্যাদি। এগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
২৫৮৮০
ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে?
উত্তর
ধাতু
সমাধান
ক্রিয়া পদের মূল অংশ কে ধাতু বলে।
যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে।
যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু। ধাতু নির্দেশ করতে ব্যবহৃত চিহ্নটিকে (√)করণী বলে।