২৫৮৯১
’বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে?
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
Hints: মীর মশাররফ হোসেন রচিত কয়েকটি নাটক হলো - বসন্তকুমারী, জমীদার দর্পন, বেহুলা গীতাভিনয় ও টালা অভিনয়। তার রচিত প্রহসন - এর উপায় কি, এ কি!, ভাই ভাই এইতো চাই, ফাঁস কাগজ ইত্যাদি।
২৫৮৯২
বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয়?
উত্তর
সত্যেন্দ্রনাথ দত্ত
সমাধান
Hints: সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি " ছন্দের জাদুকর " শামসুর রাহমানের উপাধি " নাগরিক কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি বিশ্বকবি, ও প্রমথ চৌধরীর ছদ্মনাম বীরবল।
২৫৮৯৪
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
উত্তর
ভাই
সমাধান
কিছু কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। যেমন:
দেবর - ননদ এবং জা
ভাই - বোন এবং ভাবী( ভাইয়ের স্ত্রী)
তাই সঠিক উত্তর : ভাই।
২৫৮৯৭
’পানি’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর
িউদম
সমাধান
’পানি’ এর সমার্থক শব্দ উদক।
পানি শব্দের অর্থ:
জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
২৫৯০০
’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’- এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর
সরল বাক্য
সমাধান
’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’ - এটি সরল বাক্য।
সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -
পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে)
মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে)
সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।