২৫৯০১
’তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’- একটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর
সরল বাক্য
সমাধান
’তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’ - একটি সরল বাক্য।
সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -
পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে)
মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে)
সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
২৫৯০৩
’সমুদ্র’ -এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর
পাথার
সমাধান
সমুদ্র এর সমার্থক শব্দ
সাগর, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি
গগন - আকাশ
অরুণ - সূর্য
বহ্নি - আগুন
২৫৯০৪
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য?
উত্তর
বীরাঙ্গনা
সমাধান
বাংলা সাহিত্যে পত্রাকার কাব্যরচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকয়ী, লক্ষ্মণের প্রতি সূপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতী, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা— এই ১১টি পত্ররূপী কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি রচিত। মধুসূদন তার কাব্যে এই নারীদের পুরাণ - পরিচিতির মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী - হৃদয়ের কথকতায় ব্যক্ত করিয়েছেন।
২৫৯০৬
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
উত্তর
তাসের দেশ
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন।
তাসের দেশ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ তাঁর নিজেরই লেখা "একটা আষাঢ়ে গল্প" নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন।
এই নাটকটিতে বৃটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্যে রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছেন।
রবীন্দ্রনাথ তাঁর "তাসের দেশ" নাটকটি নেতাজী সুভাষচন্দ্র বসু উৎসর্গ করেন।
২৫৯০৭
’নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
উত্তর
ক্ষুদ্রার্থে
সমাধান
ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ শব্দে ইকা যােগ হয়। যেমন : মালা - মালিকা, নাটক - নাটিকা, গীত - গীতিকা, পুস্তক - পুস্তিকা।
২৫৯০৮
কোন পন্ডিত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন?
উত্তর
মুনিদত্ত
সমাধান
পন্ডিত মুনিদত্ত চর্যাপদের পদগুলি টীকার মাধ্যামে ব্যাখ্যা করেন।
সংস্কৃত টীকাকার মুনিদত্ত । তিনি চর্যাপদের ৪ টি পুঁথি লিখেন । এতে ধারাবাহিকভাবে নিম্নোক্ত কাজগুলাে করেন
1. a ) তিনি মুলপদগুলাে লিখেন । চর্যাপদের কবিতাগুলা প্রতিটি ৮/১০/১২ ও ১৪ চরণের ছিল । এর মধ্যে সর্বাধিক কবিতা ১০ চরণ ।
2. b ) এরপর তিনি পদগুলােকে সমকালীন বাংলায় রূপান্তরিত করেন ।
3. c ) এবং প্রতিটি পদের টীকা ভাষ্য প্রদান করেন । তবে ১১ নং পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি ।