২৫৯২২
’রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর
কৃষ্ণকান্তের উইল
সমাধান
বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাস । এই উপন্যাসে বিধবা নারী রোহিণী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চাই । রোহিণীকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমস্যার রূপায়ণ এই উপন্যাসের মূল সুর । এটি একটি সামাজিক উপন্যাস । চরিত্র : গোবিন্দলাল, রোহিণী ।
২৫৯২৩
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেয়া হয়েছে?
উত্তর
১০ লাইন
সমাধান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেয়া হয়েছে।
আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত।
১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
২৫৯২৫
'অমরা’ শব্দের অর্থ কি?
উত্তর
স্বর্গ
সমাধান
অমরা - শব্দের অর্থ হলো - - স্বর্গ।
জীবন্মৃত শব্দের অর্থ হলো - - নির্জীব।
চিরজীবী শব্দের অর্থ হলো - - অমর।
বনবাস শব্দের অর্থ হলো - - অরণ্যে নির্বাসন।
২৫৯২৬
’আমি যাব তবে কাল যাব’ এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর
জটিল বাক্য
সমাধান
যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্য ও এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পরবিরোধী সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে।
আমি যাব তবে কাল যাব - এ বাক্যে আমি যাব প্রধান বাক্য।
কাল যাব - আশ্রিত বাক্য।
২৫৯২৭
’অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি?
উত্তর
আলসেমি
সমাধান
অজগর বৃত্তি - আলসেমি।
অকাল কুষ্মাণ্ড - অপদার্থ।
লোভী - অনেক লোভ যার।
সঠিক উত্তর - আলসেমি।
২৫৯২৮
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ক্ষ’ ধ্বনি সৃষ্টি হয়?
উত্তর
ক এবং ষ
সমাধান
যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটো ব্যঞ্জবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়
যেমন - ক্ + ষ = ক্ষ, হ + ম = হ্ম, ঞ + চ = ঞ্চ।
২৫৯৩০
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য পরিলক্ষিত হয় কোন পদে সবচেয়ে বেশি?
উত্তর
ক্রিয়া ও সর্বনামে