২৬০৫২
দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত -
উত্তর
নাট্যকার
সমাধান
দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালী কবি, নাট্যকার, গীতিকার। তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলো বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত।
যেহেতু নাট্যকার, কবি, গীতিকার - ৩ টি অপশন আছে, তাই প্রশ্নের অপশন ভুল।
২৬০৫৩
রহিম বিজ্ঞানে ভালো -এ বাক্যে 'বিজ্ঞান' কোন কারক?
উত্তর
অধিকরণ
সমাধান
রহিম বিজ্ঞানে ভালো। এখানে বিজ্ঞান - অধিকরণ কারক কারণ, আধারাধিকরণ কারক ৩ প্রকার। এর মধ্যে বৈষয়িক একটি।
বৈষয়িক : বিষয় বিশেষে বা কোন বিশেষ গুণে কারো কোন দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ কারক হয়।
২৬০৫৪
কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে?
উত্তর
তর্কি যুগ
সমাধান
বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত সময় অন্ধকার যুগ হিসেবে পরিচিত। তুর্কি আক্রমণে বঙ্গীয় সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ার কারণে এ সময়ে মানুশ সাহিত্য রচনায় আত্মনিয়োগ করতে ব্যর্থ হয়। তাই উত্তর হবে, তুর্কি।
২৬০৫৫
'বাংলার মাটি, বাংলার জল ' সনেটটি কার রচনা?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
" বাংলার মাটি, বাংলার জল" - সনেটটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গনসংগীত যা গীত বিতান কাব্যগ্রন্থের অন্তর্গত।
২৬০৫৬
'কালকুট' কার ছদ্মনাম?
উত্তর
সমরেশ বসু
সমাধান
কবি - ছদ্মনাম
রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ
জসীমউদ্দীন - পল্লীকবি
সমরেশ বসু - কালকূট
২৬০৫৭
এক কথায় বচনকে কি বলে?
উত্তর
সংখ্যার ধারণা
সমাধান
"বচন" ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। বাংলা ভাষায় বচন ২ প্রকার।
১/ একবচন
২/ বহুবচন।
২৬০৫৮
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক -
উত্তর
কৃষ্ণকুমারী
সমাধান
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র - কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভিমসিংহ, মানসিংহ, ইত্যাদি।
২৬০৫৯
'উপকারীর অপকার করে যে' - এক কথায় কি হবে?
উত্তর
কৃতঘ্ন
সমাধান
উপকারীরর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন