২৬০৯১
'দিন রাতের সন্ধিক্ষণ '
উত্তর
গোধুলী
সমাধান
দিনের পূর্ব ভাগ - পূর্বাহ্ন
দিনের সায়(অবসান) ভাগ - সায়াহ্ন
দিন রাতের সন্ধিক্ষণ - গোধুলী
২৬০৯২
'এক থেকে শুরু করে ক্রমাগত'
উত্তর
একাদিক্রমে
সমাধান
এক থেকে শুরু করে ক্রমাগত - একাদিক্রমে।
২৬০৯৩
'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের লেখক কে?
উত্তর
মানিক বন্দোপাধ্যায়
সমাধান
মানিক বন্দোপাধ্যায় রচিত মনস্তত্ত্বমূলক উপন্যাস হলো - পুতুল নাচের ইতিকথা।
এ উপন্যাসে প্রকাশ পেয়েছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট।
এ উপন্যাসের চরিত্র হলো - শশী, কুসুম, গোপাল, যাদব ইত্যাদি।
২৬০৯৪
'কোনভাবেই যা নিবারণ করা যায় না'
উত্তর
অনিবার্য
সমাধান
যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার
যা কোন ভাবেই নিবারণ করা যায় না - অনিবার্য
যে বিষয়ে কোন বিতর্ক নেই - অবিসংবাদী
২৬০৯৬
'তাল পাতার সেপাই'
উত্তর
অতিশয় দুর্বল
সমাধান
তাল পাতার সেপাই এর সঠিক অর্থ - অতিশয় দুর্বল /ক্ষীণকায়।
২৬০৯৭
'নিম্রাজি' শব্দের 'নিম' উপসর্গ কি অর্থ নির্দেশ করে?
উত্তর
কম
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি।যেমন: না,নিম,ফি,বে,ব,দর,কার,বর,বদ,কম। তন্মধ্যে "নিম" একটি।" নিম" উপসর্গ টি আধা বা কম অর্থে ব্যবহৃত হয়।যেমন: নিমরাজি,নিমখুন ইত্যাদি।
তাই সঠিক উত্তর: কম
২৬০৯৮
' ক-অক্ষর গোমাংস '
উত্তর
অশিক্ষিত ব্যক্তি
সমাধান
ক - অক্ষর গোমাংস এর সঠিক অর্থ - অশিক্ষিত ব্যাক্তি/মূর্খ।
২৬১০০
পল্লী কবি জসীমউদ্দীন সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
উত্তর
'নকশী কাঁথার মাঠ' কাব্যটি বিভিন্ন বিদেশী ভাষায় অনূদিত হয়
সমাধান
জসীম উদ্দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।