২৬১০২
সমার্থক শব্দযোগ দ্বিরুক্তি হয়েছে কোনটি?
উত্তর
ধন-দৌলত
সমাধান
দ্বিরুক্ত শব্দের অর্থ - দুইবার উক্ত হয়েছে এমন।বাংলা ভাষায় কোন কোন শব্দ,পদ বা অনুকার সহব্দহব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে,সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।এগুলোকে দ্বিরুক্ত শব্দ বলে।যেমন:
সমার্থক বা অনুরূপ শব্দ যোগে: ধন - দৌলত।
২৬১০৩
'ফপরদালালি'
উত্তর
অনাহুত ব্যক্তির মাতব্বরী
সমাধান
ফপরদালালি করা এর সঠিক অর্থ - অনাহুত ব্যাক্তির মাতব্বরী/বড় বড় কথা, কিন্তু কাজে শূন্য।
২৬১০৫
'এইসব দিনরাত্রি' নাটকটির রচয়িতা কে?
উত্তর
হুমায়ূন আহমেদ
সমাধান
'এইসব দিনরাত্রি' নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ।
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২) ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।
তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ।
২৬১০৬
সরল বাক্যে রুপান্তর কর - 'যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে'।
উত্তর
আমার কথা না শুনলে অনুতাপ করবে
সমাধান
সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া(বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে।
= আমার কথা না শুনলে অনুতাপ করবে।
২৬১০৭
'ধনধান্য পুষ্পভরা' আমাদের এই বসুন্ধরা' - পংক্তির লেখক কে?
উত্তর
দ্বিজেন্দ্রলাল রায়
সমাধান
ধনধান্য পুষ্প ভরা, আমদের এই বসুন্ধরা - পংক্তি টির লেখক - দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ডি এল রায় নামেই বেশি পরিচিত।
২৬১০৮
'নোলক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর
সোনালী কাবিন
সমাধান
নোলক কবিতাটি সোনালি কাবিন কাব্যের অন্তর্ভুক্ত। কাব্যটির রচয়িতা আল মাহমুদ
২৬১১০
আদিম শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর
অন্তিম
সমাধান
আদিম শব্দের অর্থ - প্রথম, শুরু, সূচনা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
অন্তিম শব্দের অর্থ - শেষ, সমাপ্তি, পরিশেষ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই আদিম শব্দের বিপরীত শব্দ অন্তিম।