২৬১৩১
'মনপুরা ৭০ ' হলো -
উত্তর
একটি চিত্রশিল্প
সমাধান
"মনপুরা - ৭০" - একটি চিত্রশিল্প। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি "মনপুরা - ৭০"। ১৯৭০ সালে দক্ষিনাঞ্চলে আঘাত হানে ঘন্টায় ১৮৫ কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড়। এই ঘুর্ণিঝড়ে প্রায় ৮ লাখ মানুষ মারা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন এই ভয়াবহতা চিত্রকর্ম এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
২৬১৩২
সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
জাপানি
সমাধান
সুনামি (Tsunami) শব্দটি জাপানি ভাষা থেকে উৎসারিত হয়েছে। সুনামি শব্দের অর্থ - পোতাশ্রয় ঢেউ। এটি এক প্রকার জলোচ্ছ্বাস। সুনামি সৃষ্টির কারণ সাগর বা অন্য কোন জলক্ষেত্রে সৃষ্ট ভুমিকম্প, টেকটনিক প্লেটের স্থানচ্যুতি ইত্যাদি।
২৬১৩৩
ইহলোকে যা সামান্য নয় - বাক্যটি এক কথায় কি হবে?
উত্তর
অলোকসামান্য
সমাধান
ইহলোকে যা সামান্য নয় - আলোকসামান্য।
সাধারণের মধ্যে দেখা যায়না যা - অনন্যসাধারণ।
২৬১৩৪
কোন বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়?
উত্তর
একাদশে বৃহস্পতি
সমাধান
বাগধারা - অর্থ
কাঁচা পয়সা - নগদ উপার্জন
কেঁচো খুঁড়তে সাপ - বিপজ্জনক পরিস্থিতি
এসপার ওসপার - মীমাংসা
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়।
২৬১৩৫
’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
ফারসি শব্দ - খোদা, গুনাহ, দো্যখ, নামাজ, আদমি, আমদানি, জিন্দা ইত্যাদি।
পর্তুগিজ - আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম ইত্যাদি।
মায়ানমার (বার্মিজ) : ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি
আরবি :আল্লাহ, ইসলাম, ঈমান, ওযূ, কোরবানি, তারিখ, আদালত, আলেম ইত্যাদি।
২৬১৩৬
’ঘেঁটুপত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর
হুমায়ূন আহমেদ
সমাধান
সাহিত্য এবং টিভি নাটকের মতো চলচ্চিত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন হুমায়ূন আহমেদ। নব্বইয়ের দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আটটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সব চলচ্চিত্রেরই কাহিনী তার নিজের। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনাও তিনি করেছেন। অধিকাংশ চলচ্চিত্রের গানও তারই লেখা।
হুমায়ূন আহমেদের পরিচালনায় প্রথম সিনেমা মুক্তি পায় ‘আগুনের পরশমণি’ [১৯৯৪]। আসাদুজ্জামান নূর, আবুল হায়াত ও বিপাশা হায়াত অভিনীত ছবিটি ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ‘আগুনের পরশমণি’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনাসহ আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। হুমায়ূন আহমেদ নিজেও কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কার পান। এ ছবি মুক্তির ৬ বছর পর তিনি নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’ [২০০০]। এ ছবিটিও ৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্রটি একদিকে যেমন দারুণ ব্যবসা সফল হয় তেমনি চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টিতে শিল্পসম্মত হিসেবে বিবেচিত হয়। ২০০১ সালে মুক্তি পায় ‘দুই দুয়ারী’। রিয়াজ, মাহফুজ আহমেদ ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও ব্যবসা সফল হয়। এ চলচ্চিত্রের জন্য রিয়াজ ২০০০ সালের সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং এ ছবির ‘বর্ষার প্রথম দিনে’ গানটির জন্য সাবিনা ইয়াসমিন সেরা নারী কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৩ সালে মুক্তি পায় ‘চন্দ্রকথা’। আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল ও শাওন অভিনীত এ চলচ্চিত্রটিও ব্যবসা সফল হয় এবং সমালোচকদের প্রশংসা পায়। ২০০৪ সালে মুক্তি পায় ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রটি। প্রথম ছবি ‘আগুনের পরশমণি’র পর আবার তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফিরে আসেন এ ছবির মাধ্যমে। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। ২০০৭ সালে মুক্তি পায় তার ‘নয় নম্বর বিপদ সংকেত’। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘আমার আছে জল’ চলচ্চিত্রটি। ফেরদৌস, মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও ব্যবসা সফল ও দর্শকনন্দিত হয়। ছবিটি দুটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
২০১২ সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদের পরিচালনায় নির্মিত সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’। হুমায়ূন আহমেদ এ ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে শেষবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। শেষ ছবিতেও হুমায়ূন আহমেদ বাজিমাত করেন। ছবিটির জন্য সেরা পরিচালকসহ ২০১২ সালের বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।
২৬১৩৭
'ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল'- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
" ছোট প্রাণ ছোট বেথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল" - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য - রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা ছোটগল্প ব্যাখা করতে রবীন্দ্রনাথ ঠাকুরের "সোনারতরী" কাব্যের বর্ষবরণ কবিতার উপরোক্ত লাইন ব্যবহার করা হয়ে থাকে।
২৬১৩৮
'কাগজ' - এর বহুবচন কোনটি?
উত্তর
কাগজগুলো
সমাধান
একবচন - বহুবচন
কাগজ - কাগজগুলো
গুলা, গুলি, গুলো প্রানিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়। যেমন: টাকাগুলো দিয়ে দাও, আমগুলো টক ইত্যাদি।
২৬১৩৯
কোনটি 'ক্ষুধার্ত ' শব্দের সন্ধি বিচ্ছেদ?
উত্তর
ক্ষুধা +ঋত
সমাধান
অ - কার কিংবা আ - কারের পর "ঋত" - শব্দ থাকলে উভয় মিলে "আর" হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন:
আ + ঋ = আর ; ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
২৬১৪০
'লাললাসু' উপন্যাসটির লেখক কে?
উত্তর
সৈয়দ ওয়ালী উল্লাহ
সমাধান
লালসালু উপন্যাসটির লেখক - সৈয়দ ওয়ালীউল্লাহ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ সালের গ্রামীণ সমাজ হলেও এর প্রভাব কালোত্তীর্ণ। সৈয়দ ওয়ালীউল্লাহ এই উপন্যাস এর জন্য বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।