২৬১৪১
’নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ?
উত্তর
বিশেষ্যের বিশেষণ
সমাধান
বৃষ্টির জল এর এক কথায় প্রকাশ - শীকর।
২৬১৪২
'সর্বজন' -এর বিশেষণ কি?
উত্তর
সর্বজনীন
সমাধান
সর্বজন এর বিশেষণ সর্বজনীন। বিশেষণ হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পদ যা বাক্যের অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে।
২৬১৪৩
’কুজ্ঝাটিকা’ শব্দের অর্থ হলো:
উত্তর
কুয়াশা
সমাধান
কুজ্ঝটিকা শব্দের অর্থ - কুয়াশা,কুহেলিকা,প্রহেলিকা ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৬১৪৪
'তটিনী' -এর প্রতিশব্দ কোনটি?
উত্তর
নদী
সমাধান
কুল - কিনারা, প্রান্ত, তট, তীর, ধার।
সলিল - পানি, বারি, অম্বু, পানি, জল, অপ, পয়।
জলধি - সিন্ধু, সমুদ্র, সাগর, দরিয়া, পাথার, পয়োধি।
নদী - তটিনী, প্রবাহিনী, তরঙ্গীনি, স্রোতস্বতী, স্রোতস্বিনী।
২৬১৪৬
’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে:
উত্তর
পেরিয়ে
সমাধান
সাধুভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।আর চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত বা পরিবর্তিত হয়ে সহজতর রূপ লাভ করে।যেমন:
সাধু রীতি - চলিত রীতি
পার হয়ে - পেরিয়ে
২৬১৪৭
’ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পরে’ বলেছেন:
উত্তর
প্রমথ চৌধুরী
২৬১৪৮
’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো:
উত্তর
খুব অনুগত ব্যক্তি
সমাধান
খাস তালুকের প্রজা - একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদ প্রবচনের অর্থ - খুব অনুগত ব্যক্তি।যেমন: তুমি তো বড় সাহেবের খাস তালুকের প্রজা,তিনি যা বলেন,তুমি তাই বলো।
২৬১৪৯
সাধুরীতিতে শব্দ কোনটি?
উত্তর
গ্রহ
সমাধান
সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।যেমন: গ্রহ,সূর্য, নক্ষত্র,চন্দ্র,ভবন,ধর্ম ইত্যাদি।
তাই সঠিক উত্তর: গ্রহ।
২৬১৫০
’ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো:
উত্তর
বি + অর্থ
সমাধান
ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়।য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।যেমন:
ই + অ = য্ + অ ; বি + অর্থ = ব্যর্থ।