T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৬১৬১

’দ্বিপ’ অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাতি
সমাধান
দ্বীপ = চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ড। দ্বিপ = হাতি।
২৬১৬২

’চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৎসম
সমাধান
তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
২৬১৬৩

’নেমেসিস’ নাটকটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নূরুল মোমেন
সমাধান
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলা (১৩৪৯ - ৫০ সাল) সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস" যার রচয়িতা নূরুল মোমেন।
২৬১৬৪

’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপসর্গের
সমাধান
উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন, ‘আড়’ একটি উপসর্গ, যার নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু এটি যখন ‘চোখে’র আগে বসবে তখন একটি নতুন শব্দ ‘আড়চোখে’ তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে।
২৬১৬৫

’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুল+অনা
সমাধান
√দুল + অনা = দোলনা √খেল + অনা = খেলনা
২৬১৬৬

’পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
সমাধান
পথের পাঁচালী(১৯২৯) হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
২৬১৬৭

’তিনি বললেন যে, বইটা তার দরকার’ বাক্যটি কিসের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরোক্ষ উক্তির
সমাধান
পরোক্ষ উক্তি: যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত বা রুপান্তরিত হয়ে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে।পরোক্ষ উক্তিতে কোন উদ্ধরণ চিহ্ন থাকে না এবং প্রথম উদ্ধরণ চিহ্নের জায়গায় যে বসে।যেমন: তিনি বললেন," বইটি আমার দরকার।" (প্রত্যক্ষ উক্তি) = তিনি বললেন যে বইটি তার দরকার।( পরোক্ষ উক্তি)
২৬১৬৮

চর্যাপদ এক প্রকার-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গান
সমাধান
বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ একই সাথে গান ও কবিতা।
২৬১৬৯

’প্রিয়ংবদা’ শব্দটি কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপপদ তৎপুরুষ
সমাধান
প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে। উপপদ তৎপুরুষ।
২৬১৭০

’সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রত্যয়
সমাধান
ব্যাখাঃ সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয় সংশয় মানে দ্বিধা