T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৬১৯১

’কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাববাচ্য
সমাধান
একই সময়ে বর্তমান - সমসাময়িক একই সময়ে চলমান - যুগপৎ
২৬১৯২

নিচের কোন খাঁটি বাংলা শব্দে 'এ' ধ্বনির বিকৃত উচ্চারন করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খেমটা
সমাধান
বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে।এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলে।এগুলোর বিকৃত উচ্চারণ রয়েছে।যেমন: খেমটা শব্দের প্রকৃত উচ্চারণ খ্যামটা। তাই সঠিক উত্তর : খেমটা।
২৬১৯৩

'গেরাম' কোন জাতীয় শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ধতৎসম
২৬১৯৪

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তুর্কি
২৬১৯৫

'পাঞ্জেরি' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলোক বর্তিকা
২৬১৯৬

বাংলা ভাষায় কতটি পরাশ্রয়ী ধ্বনি রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩টি
সমাধান
ং, ঃ,ঁ - এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তাই সঠিক উত্তর: ৩ টি।
২৬১৯৭

'কৃষ্ণ' এর অর্ধ তৎসম শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কেষ্ট
সমাধান
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধ - তৎসম শব্দ বলে।তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। যেমন: কৃষ্ণ (তৎসম) > কেষ্ট।
২৬১৯৮

কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাল আমলে
সমাধান
পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।ধর্মপাল এবং দেবপালের শাসনকাল ছিল এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ।বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়।পাল শাসনামলে সবার নামের শেষে পাল কথাটি ছিল,আর পাল শব্দের অর্থ - রক্ষাকর্তা।
২৬১৯৯

'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনসামঙ্গল
সমাধান
'চাঁদ সওদাগর' বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর। মনসামঙ্গল একটি আখ্যানকাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার, চাঁদের পুত্র লখিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান। এই কাব্যে সেযুগের হিন্দু বাঙালি সমাজের সমাজব্যবস্থা, অর্থনীতি, আচার - অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা অনুপূঙ্খ বর্ণনা পাওয়া যায়। চাঁদ সদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র; বেহুলা - লখিন্দরের করুণ উপাখ্যানটিও তার মানবিক আবেদনের কারণে আজও বাঙালি সমাজে জনপ্রিয়।
২৬২০০

সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাছের আঁশ