২৬২২১
’দশ চক্রে ভগবান ভূত’ -প্রবাদটি কি অর্থ বোঝায়?
উত্তর
দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
সমাধান
মানে হল দশজনের চক্রান্তে ন্যায় কে অন্যায় করা । আবার এটাও বলা যায়, অনেক চেষ্টা করে সত্যকে মিথ্যা বানানো। বাংলা প্রবাদ-প্রবচনের মূল কাঠামো হল রুপক অর্থ ব্যাবহার করা। এখানে "ভগবান" এবং "ভূত" রুপক অর্থে ব্যাবহার করা হয়েছে।
২৬২২৩
প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো ----
উত্তর
ধ্বনি, শব্দ, বাক্য
সমাধান
প্রতিটি ভাষারই কতগুলো মৌলিক অংশ থাকে,তন্মধ্যে ধ্বনি, শব্দ,বাক্য অন্যতম। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ধ্বনি বলে। আর ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বর্ণ বলে।আর দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে।আবার,দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটি সার্থক বাক্য গঠন করলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে,তাকে ভাষা বলে।
এইজন্য যে কোন ভাষার জন্য ধ্বনি, শব্দ,বাক্য গুরুত্বপূর্ণ।
২৬২২৪
কোন বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে?
উত্তর
অতঃপর তারা চলিয়া গেল
সমাধান
"অতঃপর তারা চলিয়া গেল" - বাক্যে সাধু রীতি ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে,অর্থাৎ বাক্যটি গুরুচণ্ডালী দোষযুক্ত।যদি বাক্যটিকে সাধু রীতিতে লেখা হয়,তাহলে বাক্যটি হবে -
"অতঃপর তাহারা চলিয়া গিয়েছিল।" আর যদি চলিত রীতিতে লেখা হয়,তাহলে বাক্যটি হবে -
অতঃপর তারা চলে গেল।
২৬২২৫
সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
উত্তর
ক + ষ = ক্ষ
সমাধান
দুই বা ততোধিক বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠন করে। সংযুক্ত বর্ণ ক্ষ এর মধ্যে আছে -
ক্ষ = ক + ষ ; যেমন: অক্ষর, কক্ষ,পক্ষ,রাক্ষস ইত্যাদি।
২৬২২৬
কোনটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তির উদাহরণ?
উত্তর
ভিক্ষুককে ভিক্ষা দাও
সমাধান
যাকে স্বত্ব ত্যাগ করে দান,অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়,তাকে সম্প্রদান কারক বলে।বস্তু নয় - ব্যক্তিই সম্প্রদান কারক।যেমন:
ভিক্ষুককে ভিক্ষা দাও।
কে,রে - চতুর্থী বিভক্তি, তাই সঠিক উত্তর: সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি।
২৬২২৭
’অংশু’ শব্দটির সঠিক অর্থ কি?
উত্তর
প্রভা
সমাধান
’অংশু’ শব্দটির সঠিক অর্থ প্রভা।
অংশু (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ: রশ্মি কিরণ, সূক্ষ্ণ তন্তু, আঁশ। অংশুক - সূক্ষ্ণ বস্ত্র। অংশুমালী - সূর্য। অংশুমান্ - কিরণযুক্ত, দীপ্তিময়। স্ত্রীলিঙ্গ. অংশুমতী।
২৬২২৮
’অগ্নি-সহ’ শব্দটির সঠিক অর্থ কি?
উত্তর
যা আগুনের পোড়ে না
সমাধান
অগ্নি - সহ বলতে আগুনকে সহ্য করতে পারা বা পোড়ে না বোঝায়।
২৬২২৯
’অধমর্ণ’ শব্দটির সঠিক অর্থ কি?
উত্তর
ঋণী
সমাধান
’অধমর্ণ’ শব্দটির সঠিক অর্থ ঋণী।
অধমর্ণ (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ: ঋণী, দেনাদার।
২৬২৩০
’পুন্ড্র’ শব্দটির সঠিক অর্থ কি?
উত্তর
ইক্ষু
সমাধান
’পুন্ড্র’ শব্দটির সঠিক অর্থ ইক্ষু।
পুন্ড্র, পুন্ড্রক, পৌন্ড্র (বিশেষ্য পদ) শব্দ টির অর্থ:
তিলক, ফোঁটা; বঙ্গদেশের পাচীন জাতিবিশেষ = পোদ. বা তাদের দেশ = উত্তরবঙ্গ.।