২৬২৫২
’নন্দিত’ শব্দের বিপরীত শব্দ হচ্ছে-
উত্তর
নিন্দিত
সমাধান
নন্দিত শব্দের অর্থ - আনন্দিত, অভিনন্দিত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
নিন্দিত শব্দের অর্থ - অপদস্থ, লাঞ্চিত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই নন্দিত শব্দের বিপরীত শব্দ নিন্দিত।
২৬২৫৩
’প্রসন্ন’ এর বিপরীত শব্দ কি?
উত্তর
বিষন্ন
সমাধান
প্রসন্ন শব্দের অর্থ - সন্তুষ্ট, সদয়, নির্মল ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষন্ন শব্দের অর্থ - ম্লান, দুঃখিত, বিষাদপূর্ণ ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই প্রসন্ন শব্দের বিপরীত শব্দ বিষন্ন।
২৬২৫৪
’কাঁটা হেরি ক্ষান্ত কেন............. তুলিতে’
উত্তর
কমল
সমাধান
কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
উপরোক্ত লাইন দুটির রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। উল্লেখিত লাইন দুটির মূল কথা হচ্ছে - অনায়াসে লব্ধ জিনিসের চেয়ে কষ্টে লাভ করা জিনিসের মূল্য অনেক। কঠিন বাস্তবতার পথা পাড়ি দিয়ে সাফল্যের স্বর্ণশিখরে যে আরোহণ করতে পারে, সেই পায় প্রকৃত জীবনের আস্বাদ।
২৬২৫৫
দেশের...... দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
উত্তর
দারিদ্র্য
সমাধান
দেশের দারিদ্র্য দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
এখানে, দারিদ্র্য একটি বিশেষ্য পদ। দরিদ্রতাও একটি বিশেষ্য পদ। যদি দরিদ্র হত তাইলে সেই শব্দটি হতো বিশেষণ পদ।
২৬২৫৬
’মা তোর বদন খানি মলিন হলে, আমি.......... ভাসি’
উত্তর
নয়ন জলে
সমাধান
মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি।
প্রদত্ত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর একটি লাইন।
২৬২৫৭
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো........... দিলেম শিশির।
উত্তর
এক ফোঁটা
সমাধান
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির। - - - রবীন্দ্রনাথ ঠাকুর(কনিকা কবিতা)।
২৬২৫৮
আমি..........., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।
উত্তর
ধূর্জটি
সমাধান
আমি ধূর্জটী, আমি এলোকেশে ঝড় অকাল - বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী - সুত বিশ্ব - বিধাতৃর ! বল বীর - চির - উন্নত মম শির!
" বিদ্রোহী " কাজী নজরুল ইসলাম
২৬২৫৯
‘চলচিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর
চলৎ + চিত্র
সমাধান
'চলচ্চিত্র' শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ 'চলৎ + চিত্র'। এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ ।
২৬২৬০
পাশাপাশি দু‘টি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
উত্তর
সন্ধি
সমাধান
যে সকল অব্যয় শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থের সম্প্রসারণ , সংকোচন বা অন্য কোনো পরিবর্তন ঘটায় সেগুলোকে উপসর্গ বলে।
যেসব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলোকে অনুসর্গ বলে।
পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে।