২৬৩১৬
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তর
কলে ছাটা
সমাধান
যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন - কলে ছাটা = কলেছাটা, গায়ে পড়া = গায়েপডা, ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (a)।
২৬৩১৭
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' - গ্রন্থটির লেখক কে?
উত্তর
শামসুর রাহমান
সমাধান
‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটির লেখক শামসুর রাহমান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।
২৬৩১৮
স্বভাবতই মূর্ধন্য ষ হয় - এমন উদাহরণ কোনটি?
উত্তর
ঔষধ
সমাধান
‘ষ’ - ত্ব বিধানের ব্যাতিক্রম হিসেবে কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয়। যেমন - আষাঢ়, উষা, ষোড়শ, পৌষ ইত্যাদি।
২৬৩১৯
'সেতার' এর 'সে' কোন অর্থ দ্যোতনা করে?
উত্তর
অনেক
সমাধান
‘সেতার’ হচ্ছে তিন তারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। ‘সে’ অনেক অর্থে দ্যোতনা সৃষ্টি করে।
২৬৩২০
নুরুল মোমেনের 'নেমেসিস ' কোন ধরনের রচনা?
উত্তর
নাটক
সমাধান
নুরুল মোমেদের শ্রেষ্ঠ নাটক ‘নেমেসিস’। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়। তার অন্যান্য নাটক - রূপান্তর, নয়া খান্দান, আলোছায়া ইত্যাদি।