২৬৩২২
বাংলা সাহিত্যের 'দুঃখবাদী কবি' কে?
উত্তর
যতীন্দ্রনাথ সেন গুপ্ত
সমাধান
গোবিন্দচন্দ্র দাসকে বলা হয় - স্বভাব কবি। যতীন্দ্রনাথ সেন গুপ্তকে বলা হয় - দুঃখবাদী কবি। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় - কিশোর কবি।
২৬৩২৩
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
উত্তর
সর্বনাম ও ক্রিয়া
সমাধান
সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরুপ ব্যবহৃত হয়। যেমন - করিয়া, হইতেছে; এর চলিত রুপ - করে> করিয়া, হচ্ছে> হইতেছে। সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরুপ ব্যবহৃত হয়। যেমন - তাহার, যাহাদের; এর চলিত রুপ - তার> তাহার, যাদের> যাহাদের।
২৬৩২৪
"The anti-socials are still at large" এর বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক?
উত্তর
সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁইয়ার বাইরে
সমাধান
At large একটা Phrase যার অর্থ মুক্ত, স্বাধীন, আটক নয় এমন (Not in comfinement or captivity, not captured)। যেমন - Her killer is still at large (তার হত্যাকারী বা খুনি এখনো মুক্ত অর্থাৎ সে এখোনো ধরাছোঁয়ার বাইরে।)
২৬৩২৫
"Subjudice" এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?
উত্তর
বিচারাধীন
সমাধান
Subjudice (উচ্চারণ - সাব জুডিসি) অর্থ - বিচারালয়ের বিবেচনাধীন (under judicial consideration); বিচারাধীন (not yet decided) (অর্থাৎ এখনো পর্যন্ত অমীমাংসিত।)
২৬৩২৭
"Microbiology" এর পরিভাষা নিচের কোনটি?
উত্তর
অণুজীব বিজ্ঞান
সমাধান
Microbiology (অণুজীব বিজ্ঞান) হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। Microbiology অণুজীব (যেমন - Bacteria, virus প্রভৃতি) নিয়ে আলোচনা করে।
২৬৩২৮
শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
উত্তর
সমীভবন
সমাধান
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে, তাকে সমীভবন বলে। যেমন: জন্ম>জম্ম, কাঁদনা> কান্না ইত্যাদি।
২৬৩২৯
কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
উত্তর
ঝম-ঝম
সমাধান
একই শব্দের অবিকৃত প্রয়োগে ধ্বন্যাত্বক দ্বিরুক্তি গঠন করা হয়। যেমন: ধক ধক, ঝন ঝন, পট পট, ঝম ঝম ইত্যাদি
তাই সঠিক উত্তর: ঝম ঝম।
২৬৩৩০
অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
উত্তর
লেজুড়ে
সমাধান
মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে লেজুড়ে।
তাই সঠিক উত্তর: লেজুড়ে।