T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৬৩৩১

নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পঙ্কজ
সমাধান
যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন: পঙ্কজ - পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুল বোঝায়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
২৬৩৩২

'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
সমাধান
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোর - রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০৮ সালে ‘হিতোপদেশ’ ও ‘রাজাবলি’, ১৮১৭ সালে ‘বেদান্তচন্দ্রিকা’, ১৮৩৩ সালে তার মৃত্যুর পর ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ প্রকাশিত হয়।
২৬৩৩৩

নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শ্রীকৃষ্ণকীর্তন
সমাধান
শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি নাট্যগীতি কাব্য। শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
২৬৩৩৪

বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২টি
২৬৩৩৫

যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমস্যমান পদ
২৬৩৩৬

‘ইঁদুর কপাল’ - এর বিপরীতার্থক বাগধারা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একাদশে বৃহস্পতি
২৬৩৩৭

‘গুণহীনের বৃথা আস্ফালন ‘ - এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অসারের তর্জন গর্জন সার
২৬৩৩৮

পর্তুগীজ ভাষার শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাহিদা
২৬৩৩৯

’শ্রীকৃষ্ণকীর্তন’ শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বসন্তরঞ্জন রায়
সমাধান
'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এ কাব্যের রচয়িতা বডু চণ্ডীদাস । তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিকবি। ভাগবতের ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। 'বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ' ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার করেন।
২৬৩৪০

নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাথা ধরা