২৬৩৪১
’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।’ -এই পঙ্ক্তি দুটির রচয়িতা-
উত্তর
মদনমোহন তর্কালঙ্কার
সমাধান
এ পঙক্তি দুটির রচিয়তা মদনমোহন তর্কালঙ্কার । কবিতার নাম 'আমার প্রাণ' । ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিণী' , 'বাসবদত্তা' কাব্যগন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ কবিতা। তার অপর একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব' রাতি পোহইল ' ।
২৬৩৪২
’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩) । তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) , বিচিত্র প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) ,বিচিত্র প্রবন্ধ (১৯০৭) , শিক্ষা (১৯০৮) , শব্দতত্ত্ব (১৯০৯) ,কালান্তর (১৯৩৭) , সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
২৬৩৪৩
‘পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ বোনটি?
উত্তর
পরি + ঈক্ষা
সমাধান
'পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ - - -
পরি + ঈক্ষা
২৬৩৪৪
কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?
উত্তর
বুদ্ধদেব বসু
সমাধান
বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন - বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪) , জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) , সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৭) । এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪ - ১৯৮৮) সাহায্য করেছিলেন।
২৬৩৪৫
ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
উত্তর
ভাব-সম্প্রসারণ
সমাধান
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
২৬৩৪৬
’ব্রজবুলি’ -তে কোন কবি পদাবলি রচনা করেন?
উত্তর
বিদ্যাপতি
সমাধান
বিদ্যাপতি মিথিলার সীতালার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে আনুমানিক ১৩৮০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায় পদ রচনা করেন। ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ তার শ্রেষ্ঠ কীর্তি।
২৬৩৪৭
‘সময়ের কাজে না লাগলে অসময়ে পথে ফেরানো কঠিন’ - এই অর্থের সাথে প্রজোয্য প্রচলন কোনটি?
উত্তর
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
সমাধান
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। ভাবার্থ: অল্প বয়সে সৌজন্য না শেখালে বয়সকালে মানুষ উদ্ধত আচরণ করে।
২৬৩৪৯
সারাংশে কোনটি প্রয়োজন নাই?
উত্তর
অলঙ্কার
সমাধান
সারাংশ বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়। শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে। সম্পূর্ণ গবেষণাপত্র প্রায়শই ক্রয় করতে বলা হয়, ফলে সারাংশ সম্পূর্ণ তথ্যের সংক্ষিপ্তসার হিসেবে গুরুত্ব বহন করে এবং পাঠককে সম্পূর্ণ তথ্য পেতে আগ্রহী করে তুলে। সারাংশে অলঙ্কার প্রয়োজন নাই।