T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৬৪০১

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ তেপান্তর

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তে (তিন) প্রান্তরের সমাহার --- দ্বিগু সমাস
সমাধান
দ্বিগু সমাস: সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন: তে(তিন) প্রান্তের সমাহার - তেপান্তর।
২৬৪০২

" উপকথা" এর পরিভাষা লিখুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Fable
সমাধান
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। যেমন: Fable = উপকথা বা লোককথা বা পৌরাণিক কাহিনী। প্রদত্ত শব্দটি একটি Noun.
২৬৪০৩

"পান্ডুলিপি" এর পরিভাষা লিখুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Script
সমাধান
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন: Script = পান্ডুলিপি বা হস্ত লিপি বা মূল দলিল।
২৬৪০৪

বাক্য সংকোচন করুনঃ ধারা ধরে যা চলে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধারাবাহিক
সমাধান
এক থেকে শুরু করে ক্রমাগত - একাদ্রিক্রমে ধারা ধরে যা চলে - ধারাবাহিক ধারাবাহিক শব্দের অর্থ - ধারাবাহী, নিরবিচ্ছিন্ন। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৬৪০৫

বাক্য সংকোচন করুনঃ উল্লেখ করা হয় না যা।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উহ্য
সমাধান
উলেখ করা হয় যা - উল্লেখ্য উল্লেখ করা হয় না যা - উহ্য। উহ্য শব্দের অর্থ - লুপ্ত, নিহিত। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৬৪০৬

সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত 'সুড়ঙ্গ' একটি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাটক
সমাধান
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২ - ১৯৭১) বিরচিত কয়েকটি নাটক সুড়ঙ্গ (১৯৬৪), তরঙ্গভঙ্গ (১৯৬৬), বহিপরী (১৯৬৫), উজানে মৃত্যু (১৯৬৬) ইত্যাদি।
২৬৪০৭

কাজী নজ্রুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুক্তি
সমাধান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬) এর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
২৬৪০৮

একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অসমীকরণ
সমাধান
সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসীকরণ বলে। যেমন - ফট + ফটফটাফট, ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ> টপাটপ, পট + পট > পটাপট ইত্যাদি।
২৬৪০৯

শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চুপচাপ
সমাধান
একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগরীতি। যুগরীতিতে দ্বিরুক্ত গঠনের কিছু নিয়ম আছে। শব্দের আদি স্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয় যেমন - চুপচাপ, মিটমাট জারিজুরি ইত্যাদি।
২৬৪১০

নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাচ + অন