২৬৪১১
নিচের কোনটি একটি যৌগিক শব্দ?
উত্তর
গায়ক
সমাধান
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাদের যৌগিক শব্দ বলে। যেমন - গৈ + অক = গায়ক, অর্থ - যে গান করে। কৃ + তব্য = কর্তব্য, অর্থ - যা করা উচিত। বাবু + আনা = বাবুয়ানা, অর্থ - বাবুর ভাব।
২৬৪১২
'নিবৃত্তি' শব্দের 'নি' কোন প্রকার উপসর্গ?
উত্তর
তৎসম
সমাধান
বাংলা ভাষায় ব্যবহৃত খাটি বাংলা উপসর্গ ২১টি। অপরদিকে তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি। এর মধ্যে চার উপসর্গ বাংলা এবং তৎসম শব্দে ব্যবহার করা হয় সেগুলো হলো – আ, সু, বি, নি। খাটি বাংলা শব্দের পূর্বে বসলে খাঁটি বাংলা উপসর্গ এবং তত্সম শব্দের পূর্বে বসলে তৎসম উপসর্গ। বৃত্তি একটি তৎসম শব্দ। সুতরাং নি তৎসম উপসর্গ।
২৬৪১৪
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষনে হাতে দড়ি, ক্ষনেক চাঁদ"- চরণ দুটি কার রচনা?
উত্তর
ভারতচন্দ্র
সমাধান
ভারতচন্দ্র রায়গুণাকর আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তার প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন অন্নদামঙ্গল কাব্য।
২৬৪১৬
নিচের কোনটি একটি মৌলিক শব্দ?
উত্তর
গোলাপ
সমাধান
যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়। যেমন - হাত, ফুল, বই, মুখ, গােলাম, ভাই, বােন, নদ, মাছ, গোলাপ, লাল ইত্যাদি।
২৬৪১৭
এক কথায় প্রকাশ করুনঃ শত্রুকে দমন করে যে-
উত্তর
অরিন্দম
সমাধান
এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন মূলত বহুপদকে একপদে পরিণত করে। যেমন - শত্রুকে দমন করে যে—অরিন্দম। শত্রুকে হনন করে যে—শত্রুঘ্ন
২৬৪১৮
'তুমি যদি যেতে ভালো হত'- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল?
উত্তর
নিত্যবৃত্ত
সমাধান
অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন - কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো। অসম্ভব কল্পনায় : সাতাশ যদি হতাে একশ সাতাশ। সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালোই হত।
২৬৪১৯
কার সংগৃহীত গীতিকা সম্মাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন?
উত্তর
চন্দ্রকুমার দে
সমাধান
ড. দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেসব গীতিকা সংগহীত হয়েছিল তা | কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা নামে চারখণ্ডে প্রকাশিত হয়। চন্দ্রকুমার দে সংগ্রাহকদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ময়মনসিংহ গীতিকার পালাগানগুলাের সংগ্রাহক।