২৬৪২১
বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি?
উত্তর
জমিদার দর্পন
সমাধান
মীর মশাররফ হোসেনের (১৮৪৭ - ১৯১১) উল্লেখযাগ্য নাটক বসন্তকুমারী (১৮৭৩), জমীদার দর্পণ (১৮৭৩), বেহুলা গীতাভিনয় (১৮৮৯), টালা অভিনয় (১৮৯৭)। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, বিষাদ - সিন্ধুর রচয়িতা।
২৬৪২৩
'সন্ধারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
উত্তর
বলাকা
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ৫৬টি কাব্য রয়েছে। বলাকা কাব্যটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
২৬৪২৪
'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
উত্তর
যোগ্যতা
সমাধান
বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। যেমন - মানুষটি একটি বাঘ খেয়েছে। বাক্যটির অর্থের সাথে বাস্তবের কোনাে মিল নেই। যদি বলা হয় - পাখি আকাশে উড়ে । তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন প্রকাশ পায়।
২৬৪২৫
'আজ তোরা যাসনে ঘরের বাহিরে'- এখানে কি অর্থে 'অনুজ্ঞা' ব্যবহৃত হয়েছে?
উত্তর
অনুরোধ
সমাধান
কাল একবার এসো, তুই বাড়ি যা, ক্ষমা কর মোর অপরাধ। তিনটি বাক্যের মধ্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা ভাব রয়েছে। এছাড়া অনুমতি, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
২৬৪২৭
'বিষাদ-সিন্ধু' লিখেছেন----
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক মীর মশাররফ হোসেন। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ সিন্ধু'(১৮৩৫ - ১৮৯১)। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিবধ পর্ব। উপন্যাসটি কার বলার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত।
২৬৪২৮
আধুনিক বানানবিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
উত্তর
বাংলাদেশী
সমাধান
আধুনিক বাংলা বিধি অনুসারে'ভাষা ও জাতি' সমূহের বানানে' হ্রস্ব ই - কার' হবে। যেমন - বাঙালি, বাংলাদেশি, জাপানি, ইংরেজ, জার্মানি, বর্মি, ইরানি।
২৬৪২৯
নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।
উত্তর
অপাদানে ২য়া বিভক্তি
২৬৪৩০
'চোখ থাকতে কানা' প্রবাদটির অর্থ -
উত্তর
দেখেও না দেখা
সমাধান
চোখ থাকতে কানা প্রবাদ - প্রবচন টির অর্থ - দেখেও না দেখা ;চর্মচক্ষু থাকলেও জ্ঞানচক্ষু নে। বাংলাদেশের শিক্ষার যে অধোগতি হচ্ছে সেদিকে কারও খেয়াল নেই। যাদের দায়িত্ব রয়েছে তারা অনেকেই চোখ থাকতে কানা।