২৬৪৫২
পানি পথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
উত্তর
যমুনা
সমাধান
পানিপথ হল দিল্লি থেকে ৯০ কি.মি. উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত একটি জায়গা।ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হওয়ার জন্যে পানিপথ জায়গাটি সবার কাছেই পরিচিত। এখানে ৩ টি পানিপথ যুদ্ধ সংঘটিত হয়েছে।
২৬৪৫৩
যা ভবিষ্যতে ঘটবে?
উত্তর
ভবিতব্য
সমাধান
ভবিতব্য: (বিশেষণ পদ) ভবিষ্যতে ঘটনীয়, অবশ্যম্ভাবী।
২৬৪৫৫
'এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে' - এই উক্তিটি কার?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে Rbindranath Tagore Hoimonti Novel
২৬৪৫৯
'তোমাকে দেখব বলে যতোবারই চোখ খুলতে চাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে' --উক্তিটি কার?
উত্তর
ইব্রাহীম কার্দি
২৬৪৬০
বাগধারার অর্থ নির্ণয় করুন: বাঘের চোখ
উত্তর
দুঃসাধ্য বস্তু
সমাধান
বাঘের দুধ / চোখ: বাঘ স্তন্যপায়ী প্রাণী। ওরা ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। আর বাচ্চা বাঘ ছোটবেলায় মায়ের বুকের দুধ খায়। কিন্তু সেই দুধ সংগ্রহ করা মানুষের পক্ষে এক রকম অসম্ভব। তেমনি অসম্ভব বাঘের চোখ সংগ্রহ করা। তাই দুষ্প্রাপ্য বস্তু বা দুঃসাধ্য কাজ বোঝাতে এই বাগধারা ব্যবহার করা হয়।