২৬৪৬১
সন্ধি বিচ্ছেদ করুন: তদবধি
উত্তর
তৎ + অবধি
সমাধান
ক, চ, ট, ত, প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলা যথাক্রমে গ, জ, ড, দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়।
ত্ + অ = দ ; তৎ + অবধি = তদবধি
২৬৪৬২
'আত্মজা’র সমার্থক শব্দ কোনটি?
উত্তর
দুহিতা
সমাধান
'আত্মজা’র সমার্থক শব্দ দুহিতা।
আত্মজা (বিশেষ্য পদ) শব্দ টির সমার্থক শব্দ: স্ত্রীলিঙ্গ. কন্যা।
২৬৪৬৩
’মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা”- কবিতাংশটির রচয়িতা কে?
উত্তর
অতুল প্রসাদ
সমাধান
lay one’s cards on the table - খোলাখুলিভাবে/সততার সাথে নিজের কথা উপস্থাপন করা। অর্থাৎ to be candid. সুতরাং সঠিক উত্তরটি (a)
২৬৪৬৪
বাংলা সাহিত্যে প্রথম নাটক-
উত্তর
পানি খাওয়া
সমাধান
বাংলা সাহিত্যে প্রথম নাটক - ভদ্রার্জুন।
তারাচরণ শিকদার একজন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২) এর রচয়িতা। পারতপক্ষে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক।
তবে শর্মিষ্ঠা - কে (১৮৫৯) প্রথম সার্থক ও আধুনিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয়, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
২৬৪৬৫
নিচের কোন উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহ্রত হয়েছে?
উত্তর
উপকুল
সমাধান
উপকুল - সামীপ্য অর্থে
অধিকার - আধিপত্য অর্থে
উৎফুল্ল - আতিশয্য অর্থে
পরিপক্ব - বিশেষ রূপ অর্থে
২৬৪৬৬
’চাচা কাহিনী’ কার রচনা?
উত্তর
সৈয়দ মুজতবা আলী
সমাধান
’চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর রচনা।
‘চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত।
বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন। সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে।
সৈয়দ মুজতবা আলীর কলমে খাঁটি দেশী যাদু সেরা বিদেশী পলিশে সারাক্ষণ ঝকঝক করছে। চাচা কাহিনীর মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসিকতা বাংলা ভাষায় অন্তত আগে কখনও পড়া যায়নি।
২৬৪৬৭
’হাসাহাসি’ কোন সমাস?
উত্তর
ব্যতিহার বহুব্রীহি সমাস
সমাধান
’হাসাহাসি' ব্যতিহার বহুব্রীহি সমাস।
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
২৬৪৬৮
বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে?
উত্তর
বিহারীলাল চক্রবর্তী
সমাধান
বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২৬৪৬৯
’হেমাঙ্গিনী’ ও ‘কাদম্বিনী’ কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
উত্তর
মেজদিদি
সমাধান
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিখ্যাত গল্প হলো মেজদিদি। এই গল্পের দুটি বিখ্যাত চরিত্র হেমাংগিনি ও কাদম্বিনী।
মহেশ ছোট গল্পের চরিত্র গফুর।
বড় দিদি উপন্যাস এর চরিত্র হলো মাধবী ও সুরেন্দ্রনাথ।
২৬৪৭০
কাজী নজরুল ইসলমোর উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ কাদের পটভুমিতে রচিত?
উত্তর
নিগৃহীত মহিলাদের
সমাধান
নারী জীবনের দুবির্ষহ অন্ধকার এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়।