২৬৫০১
'কালকূট' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম:
উত্তর
সমরেশ বসু
সমাধান
'কালকূট' ছদ্মনাম : সমরেশ বসুর।
সমরেশ বসু (১৯২৪ - ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। কালকূট ও ভ্রমর তার ছদ্মনাম। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতাসহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। ১৯৮০ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
২৬৫০২
যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় কি বলা হয়?
উত্তর
মাধুকর
২৬৫০৩
'চন্দ্র' --এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর
শশী
সমাধান
সমার্থক শব্দ:চন্দ্র > চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
২৬৫০৯
কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
উত্তর
ঘোড়া খুব দ্রুত চলে
সমাধান
"দ্রুত" একটি বিশেষণ যাকে বিশেষিত করেছে “খুব” (বিশেষণ) শব্দটি । সুতরাং একটি বিশেষণ পদ যদি অন্য একটি বিশেষণ পদ দারা বিশেষিত হয় তবে তাকে বিশেষণের বিশেষণ বলে।