২৬৫১১
'রাবণের চিতা' বাগধারাটির শব্দ কোনটি?
উত্তর
চির অশান্তি
সমাধান
রাবণের চিতা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির সঠিক অর্থ - চির অশান্তি। যেমন: রাবণের চিতাসম জ্বলিছে হৃদয় মম।
২৬৫১২
'শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির,লিখ রেখ,একফোঁটা দিলেম শিশির'- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি?
উত্তর
অকৃতজ্ঞতা
২৬৫১৩
'লিপ্সা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
উত্তর
নির্লিপ্ত
সমাধান
লিপ্সা –বিরাগ (হায়াত মামুদ)
২৬৫১৫
'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর
আবু জাফর সামসুদ্দিন
সমাধান
"পদ্মা মেঘনা যমুনা " - উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দীন। আবু জাফর শামসুদ্দীন ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি একুশে পদক লাভ করেন। তার রচিত " পদ্মা মেঘনা যমুনা " অনন্য উপন্যাস। এটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।
২৬৫১৮
'কোথায় থাকা হয়' --এটি কোন বাচ্যের উদাহরণ?
উত্তর
ভাববাচ্য
সমাধান
ভাববাচ্য: বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে, তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু না সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। যেমন: কোথায় থাকা হয়( সহকারী ক্রিয়াপদ যুক্ত)
২৬৫১৯
'গুরুকে ভক্তি-গুরুভক্তি'। এটি কোন সমাস?
উত্তর
২য়া তৎপুরুষ
সমাধান
গুরুকে ভক্তি = গুরুভক্তি। এটি ২য়া তৎপুরুষ সমাস।
২য়া তৎপুরুষ সমাস: পূর্বপদের ২য়া বিভক্তি(কে, রে) ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হয়, তাকে ২য়া তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান থাকে। যেমন :
গুরুকে ভক্তি = গুরুভক্তি
বিপদকে আপন্ন - বিপদাপন্ন।
তাই সঠিক উত্তর: ২য়া তৎপুরুষ সমাস।