২৬৫৭৩
রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
উত্তর
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
সমাধান
গ্রীন হাউস এফেক্ট হল পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
২৬৫৭৪
'হাঙ্গর নদী গ্রেনেড' এর লেখক -
উত্তর
সেলিনা হুসেন
সমাধান
কথাশিল্পী সেলিনা হোসেন রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’ (১৯৭৬)। তার রচিত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ও ‘পোকামাকরড়ের ঘরবসতি’ উপন্যাস দুটি নিয়ে আলাদা আলাদা চলচ্চিত্র নির্মিত হয়েছে।
২৬৫৭৫
'সূর্যদীঘল বাড়ী' কার লেখা?
উত্তর
আবু ইসহাক
সমাধান
ঔপন্যাসিক আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস ‘সূর্যদীঘল বাড়ী’ (১৯৫৫)। বাংলার গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই উপন্যাস।
২৬৫৭৬
'সবুজপত্র' বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রনী ভূমিকা রেখেছে?
উত্তর
চলিত ভাষা
সমাধান
প্রমথ চৌধুরীর সম্পাদনার ১৯১৪ সালে মাসিক ‘সবুজপত্র’ প্রকাশিত হয়। সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলনের মাধ্যমে বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাহিত্যজগতে এই পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ তৈরি করে।
২৬৫৭৭
'অপু ও দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের?
উত্তর
পথের পাঁচালি
সমাধান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালী’ (১৯২৯) বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ বিশেষ। উপন্যাসটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়।
২৬৫৭৮
'ময়মনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেন
উত্তর
ড. দ্বীনেশ চন্দ্র সেন
সমাধান
ড. দীনেশ্চন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই গীতিকা সংগ্রহীত হয়। ১৯২৩ খ্রিষ্টাব্দে এগুলো প্রকাশ করা হয়। ‘মৈমনসিংহ গীতিকা’ বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়। মূলত মাঠ পর্যায়ে চন্দ্রকুমার দে এর সংগ্রাহক ছিলেন।
২৬৫৭৯
'খোয়াব নামা' গ্রন্থের রচয়িতা
উত্তর
আখতারুজ্জামান ইলিয়াস
সমাধান
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ‘খোয়াবনামা’ (১৯৪৬)। তার অন্য একটি উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ চিলেকোঠার সেপাই (১৯৮৭)। আনোয়ার পাশার মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান ‘আমার ভাইয়ের রক্তে…’ আবদুল গাফফার চৌধুরীর অমর কর্ম।
২৬৫৮০
অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
উত্তর
শব্দ
সমাধান
১০২৪ বাইট = ১ কিলোবাইট
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট