T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলা
বিষয়ভিত্তিক
২৬৬২১

কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গামছা
সমাধান
শব্দের মধ্যস্থ স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বরলোপ বলে । নাতিনী>নাতনী, ভগিনি>ভগ্নি, জানালা>জানলা, গামোছা>গামছা, বসতি>বস্তি, কলিকাতা>কলকাতা, ডাকাইত>ডাকাত, সুবর্ণ>সর্ণ, তৈয়ারি>তৈরি ইত্যাদি ।
২৬৬২২

"সব ঝিনুকে মুক্তা মেলে না" এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দানে সপ্তমী

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অপাদানে সপ্তমী
২৬৬২৩

ঊনকোটি চৌষট্টি এ বাগধারার অর্থ হলো

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রায় সম্পূর্ণ
সমাধান
ঊনকোটি - চৌষট্টি ( প্রায় সম্পূর্ণ; খুঁটাইয়া; খুটিনাটি কিছুই প্রায় বাদ না দিয়া ): এ যে দেখছি ঊন কোটি চৌষট্টি রকম আয়োজন।
২৬৬২৪

লক্ষণ শব্দের প্রমিত ‍উচ্চারন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লোক্খোন
সমাধান
"লক্ষণ " বিশেষ্য শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন ; যার প্রমিত উচ্চারণ লোক্খোন্।
২৬৬২৫

গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চিত্রকল্প
সমাধান
কবিতাংশটিতে ‘কবর’ কবিতার বিষাদের সুর ধ্বনিত হয়েছে। ‘কবর’ পল্লীকবি জসীমউদ্দীন রচিত এক বিস্ময়কর শোকাবহ কবিতা। জীবন - মৃত্যুর অনিবার্য বাস্তবতার কাছে নতজানু এক শোকার্ত বৃদ্ধের দুঃসহ স্মৃতি, উপযুক্ত শব্দ, উপমা ও অনিন্দ্যসুন্দর চিত্রকল্পের মাধ্যমে উপস্থাপিত হয়েছে কবিতাটিতে।
২৬৬২৬

উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাসের গঠণ উদারণ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সকাল
সমাধান
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাসের গঠণ উদারণ সকাল। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
২৬৬২৭

এ পোশাকটি মানায় নি।এ বাক্য়টি উদাহরণ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মকর্তৃবাচ্য
২৬৬২৮

কোনটি অপিনিহিতির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আইজ
সমাধান
পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে। যেমন - আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি >মাইর।
২৬৬২৯

অধিত্যকা শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপত্যকা
সমাধান
অধিত্যকা এর বিপরীত শব্দ উপত্যকা। অন্ধকার - আলো তিরোভাব - আবির্ভাব হালকা - ভারী
২৬৬৩০

অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন - এ ব্যাক্যে কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বচনের ভূল
সমাধান
অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন - এ ব্যাক্যে বচনের ভূল ধরনের অসংগতি লক্ষ করা যায়। বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের উপায়কে বচন বলে। অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর প্রতিনিধিত্ব করছে বা বোঝাচ্ছে, সেই ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর সংখ্যা, অর্থাৎ সেটি একসংখ্যক না একাধিক সংখ্যাক, তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে। বচন ২ প্রকার - একবচন ও বহুবচন।