৩১২৭১
সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি?
উত্তর
সারাদুপুর
সমাধান
বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তার রচিত গ্রন্থ সমূহ হল: ছাড়পত্র (১৩৫৪), ঘুম নেই (১৩৫৭), পূর্বাভাস (১৩৫৭), অভিযান ১৩৬০), হরতাল (১৩৬৯), গীতিভাজ (১৩৭২) উল্লেখযোগ্য।
৩১২৭৩
’হরতাল’ শব্দটি কোন ভাষার?
উত্তর
গুজরাটি
সমাধান
হরতাল শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত। গুজরাটি ভাষায় 'হর' অর্থ প্রত্যেক এবং "ভাল" অর্থ ভালা। 'খদ্দর' শব্দটি গুজরাটি ভাষার। তুর্কি শব্দ:- চাকু, চাকার, তোপ, কুলি, বাবুর্চি, আলখাল্লা, কোর্মা, সাওগাত ইত্যাদি। ওলন্দাজ শব্দ।- ইস্কাপন, টেক্কা, রুইতন, হরতন, তুরুপ, ইত্যাদি। হিন্দি শব্দ:- পয়লা, দোসরা, ভিসরা, চৌঠা, চৌবাচ্চা, ঠাহর, ঠিকানা কাহিনী, টহল, চামেলি, ফালতু ইত্যাদি
৩১২৭৪
দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে?
উত্তর
বিষমীভবন
সমাধান
পদ মধ্যস্থিত দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হলে পরাগত সমীভবন বলে। এই স্বরেরর পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরন বলে।