৩১৪৩২
‘তরুন অরুনের মতোই যে তারুন্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা’ উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর
যৌবনের গান
৩১৪৩৫
পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?
উত্তর
একক্ষণ আমি অঙ্ক করেছি
সমাধান
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখন ও বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমনঃ- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এতক্ষন আমি অঙ্ক করেছি।
৩১৪৩৬
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর
নক্ষত্র
সমাধান
ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি নেয়া হয়েছে কবি শামসুর রাহমানের 'নিজ বাসভূমে' কাব্যগ্ৰন্থ থেকে। শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবার ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহন করেন। এবং ২০০৬ সালের ১৭ আগষ্ট ঢাকায় পরলোক গমন করেন। তাঁকে নাগরিক কবিও বলা হয়। তাঁর উল্লেখ যোগ্য সাহিত্যকর্ম:- কাব্যগ্রন্থ- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে, দুঃসময়ের মুখোমুখি, বুক তার বাংলাদেশের হৃদয়। উপন্যাসঃ- অক্টোপাস, আত্মস্মৃতিঃ স্মৃতির শহর, কালের গুলোর লেখা।
৩১৪৩৭
'ময়মনসিংহ গীতিকার' - সম্পাদক কে?
উত্তর
ডাঃ দীনেশচন্দ্র সেন
সমাধান
ময়মনসিংহ গীতিকা বৃহত্তম ময়মনসিংহ জেলার নেত্রকোনা কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের। এটি বিশ্বের ২৩ টি ভাষায় মুদ্রিত হয়। ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম প্রকাশিত হয়। 'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন চন্দ্রকুমার দে।
৩১৪৪০
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন জাতীয় রচনা?
উত্তর
কাব্যনাট্য
সমাধান
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। মুক্তিযুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার ঘটনা এখানে স্থান পেয়েছে। তাঁর অন্য কাব্য নাট্য গুলো হল: নুরুলদীনের সারাজীবন, গননায়ক। তাঁকে 'সব্যসাচী' লেখক বলা হয় তিনি ১৯৩৫ সালের ২৩ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহন করেন ।