৩৪৪৪১
‘ভাড়ুদত্ত’ কোন কাব্যের চরিত্র?
উত্তর
চণ্ডীমঙ্গল
সমাধান
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের অন্যতম চরিত্র ভাড়ুদত্ত। চণ্ডীমঙ্গল কাব্য ধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র— হীরামালিনী, ঈশ্বরী পাটনী, বিদ্যা ও সুন্দর। ‘মনসামঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা এবং ‘ধর্মমঙ্গল’ কাব্যের অন্যতম চরিত্র লাউসেন ও হরিশ্চন্দ্র।
৩৪৪৪২
‘ঢোঁড়াই চরিতমানস’ উপন্যাসের লেখক কে?
উত্তর
সতীনাথ ভাদুড়ী
সমাধান
সতীনাথ ভাদুড়ীর অন্যতম উপন্যাস ‘ঢোঁড়াই চরিতমানস’। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস— জাগরী, অচিনরাগিনী, সংকট।
৩৪৪৪৩
‘আকুঞ্চন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর
প্রসারণ
সমাধান
‘আকুঞ্চন’ শব্দের বিপরীতার্থক শব্দ প্রসারণ। অন্যদিকে, ‘কুঞ্চন’ শব্দের বিপরীত শব্দও প্রসারণ।
৩৪৪৪৪
কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন নেই?
উত্তর
হাইফেন
সমাধান
‘হাইফেন’ বিরামচিহ্নে থামার প্রয়োজন নেই। অন্যদিকে, ড্যাশ ও কোলনে এক সেকেন্ড স্থিতিকাল এবং সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে।
৩৪৪৪৫
‘ন্যায়সঙ্গত’ কোন ধরনের সমাস-সাধিত পদ?
উত্তর
তৎপুরুষ
সমাধান
‘ন্যায়সঙ্গত’ তৎপুরুষ সমাস। পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন— ন্যায় দ্বারা সঙ্গত = ন্যায়সঙ্গত, বিবেক দ্বারা হীন = বিবেকহীন, দেশ কর্তৃক বরেণ্য = দেশবরেণ্য।
৩৪৪৪৬
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
উত্তর
১টি
সমাধান
বাংলা ভাষায় অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি। যথা— ঋ। অন্যদিকে, স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি। যথা— এ, ঐ, ও, ঔ এবং পূর্ণমাত্রার বর্ণ ৬টি। যথা— অ, আ, ই, ঈ, উ, ঊ।