T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

সরাসরি বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, আজকের ব্রেকিং নিউজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | Breaking News Bangladesh and World live news. সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ | News, latest news, breaking news

25 Feb 2026
3 months ago
দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পেশাদার পুলিশ কর্মকর্তা মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা আলী হোসেন ফকির ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার এই নতুন দায়িত্ব গ্রহণ পুলিশ বাহিনীতে নতুন গতিশীলতা ও পেশাদারত্ব আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

3 months ago
অবৈধ সম্পদ অর্জন-মানি লন্ডারিং মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

3 months ago
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময় একদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বঘোষিত ২৪ ও ২৫ ফেব্রুয়ারির পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে নির্বাচিত প্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

3 months ago
ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মস্কো। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। খবর তুর্কি টুডের।

3 months ago
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আজ প্রকাশ করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা যেভাবে ফল দেখতে পারবে

১. অনলাইন পদ্ধতি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখা যাবে।

২. এসএমএস পদ্ধতি : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

3 months ago
জাহাঙ্গীরনগরের এক ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করলে আশুলিয়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।

বিস্তারিত পড়ুন
3 months ago
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর:  হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর: হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

১৭ বছর আগে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট রায় দিয়েছেন। এখন মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।