T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2001-02
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বিদ্যাসাগরের একটি গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে। গ্রন্থটি হচ্ছে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বোধোদয়
সমাধান
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বোধোদয়’ নামক গ্রন্থের নাম উল্লেখ আছে। ‘বোধোদয়’ বিদ্যাসাগরের ‘শিশুশিক্ষা’ তৃতীয় ভাগ বইয়ের নাম। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৫১ খ্রিস্টাব্দে।
২

‘ওই যে লোকটা বলছিল সে বার্নার্ড শ হবে, অথচ রাতে মারা গেছে।’- বার্নার্ড শ কোন দেশের লেখক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আয়ারল্যান্ড
সমাধান
জহির রায়হানের ‘একুশের গল্প’ রচনাতে ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক ও নাট্যকার জর্জ বার্নার্ড শ’ এর নাম উল্লেখ আছে। জর্জ বার্নার্ড শ (১৮৫৬-১৯৫০) আয়ারল্যান্ডের লেখক।
৩

‘আজ থেকে আড়াই হাজার বছর আগের আমাদের উপমহাদেশ ছিল মানব-সভ্যতার সূতিকাগার।’ কার বক্তব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুহম্মদ আব্দুল হাই
সমাধান
‘ভাষার কথা’ প্রবন্ধে মুহম্মদ আব্দুল হাই বলেছেন, ‘আজ থেকে আড়াই হাজার বছর আগের আমাদের উপমহাদেশ ছিল মানব-সভ্যতার সূতিকাগার।’
৪

‘ধন্যবাদ’ কবিতার মূলভাব কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভক্তি
সমাধান
‘ধন্যবাদ’ কবিতাটির কবি আহসান হাবীব।
৫

রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু সন যথাক্রমে -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮৮০ ও ১৯৩২
সমাধান
বাংলা সাহিত্যে প্রথম নারীাবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন। তাঁর জন্ম ৯ ডিসেম্বর ১৮৮০ খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে। রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর ১৯৩২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
৬

জগদীশ মালো ছিলো -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আরদালি
সমাধান
শওকত ওসমানের লেখা ‘সোদামিনী মালো’ গল্পে জগদীশ মালো সম্পর্কে প্রাসঙ্গিক অংশ: “হ্যাঁ সোদামিনীর স্বামী জগদীশ মালো ছিল পেশায় আরদালি। কিন্তু বেজায় তুখোড় লোক। প্রভুর মন জুগিয়ে চলা শিল্প সে বেশ রপ্ত করেছিল।”
৭

‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাত্রাবৃত্ত
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পঙক্তি ৮ + ৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
৮

‘কুশীলব’ শব্দটির অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অভিনেতা
৯

‘কাইল ছাইরে নামবে? হালার মাছ ধইরা জুত নাই।’ কার উক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুবের
সমাধান
উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের অন্তর্গত।
১০

‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের চরিত্র নয় -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নবাব সিরাজউদ্দৌলা
সমাধান
‘রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক। নাটকটি ১৯৬১ সালের ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত। নবাব সিরাজউদ্দৌলা নামে এ নাটকে কোনো চরিত্র নেই।
সম্পর্কিত পরীক্ষা
মডেল টেস্ট ৫ জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ 60 মিনিট · ১০০ প্রশ্ন মডেল টেস্ট ৪ জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ 60 মিনিট · ১০০ প্রশ্ন মডেল টেস্ট ৩ জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ 60 মিনিট · ১০০ প্রশ্ন মডেল টেস্ট ২ জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ 60 মিনিট · ১০০ প্রশ্ন মডেল টেস্ট ১ জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১২-১৩ 60 মিনিট · ০ প্রশ্ন
সব পরীক্ষা