T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2009-10
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১৭৫
মোট প্রশ্ন
১৭৫
পূর্ণমান
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
৩১

বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধীরেন্দ্রনাথ দত্ত
সমাধান
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম ভাষা করার দাবি জানান।
৩২

কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
সমাধান
বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র এবং সমতাপূর্ণ। মৌসুমি জলবায়ুর প্রভাব অনেক বেশি এজন্য এ জলবায়ু একে মৌসুমি জলবায়ু নামে পরিচিত। মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য হলো বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আবির্ভাব। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না।
৩৩

কোনটি আইনের উৎস নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আদালত
সমাধান
প্রথা, সিদ্ধান্ত ও ধর্ম সবই আইনের উৎস। তবে আদালত আইনের উৎস নয়।
৩৪

‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলা ১১৭৬ সালে
সমাধান
ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়। ১৭৭০ সালে বাংলায় দুর্ভিক্ষের মূল কারণ ছিল ফসলের ব্যর্থতা এবং মহামারি।
৩৫

ঐতিহাসিক কাগমারি সম্মেলন নেতৃত্বদানকারী নেতার নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাওলানা ভাসানী
সমাধান
১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর নেতৃত্বে কাগমারি সম্মেলন হয়।
৩৬

ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৬১০ সালে
সমাধান
মোগল আমলে ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় ১৬১০ সালে। মোগল আমলে ঢাকা দ্বিতীয়বার বাংলার রাজধানী হয় ১৬৬০ সালে।
৩৭

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার
সমাধান
১৬ ডিসেম্বর ১৯৭১ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
৩৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৭ এপ্রিল ১৯৭১
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের বৈদ্যনাথতলা আম্রকাননে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী এবং শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান।
৩৯

লিখিত সংবিধান হয়েছে—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যুক্তরাজ্যের
সমাধান
যুক্তরাজ্যের সংবিধান অলিখিত।
৪০

১৯০৫ সালে গঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিল—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঢাকা
সমাধান
লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন ১৯০৫ সালের ১৬ অক্টোবর। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’। ঢাকায় এ নতুন প্রদেশের রাজধানী স্থাপিত হয়।