জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ ভর্তি পরীক্ষা ২০০৩-০৪
মানবিক
2003-04
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৮
মোট প্রশ্ন
৯৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
‘দেখবার ইচ্ছা’ একপদরূপ—
উত্তর
দিদৃক্ষা
সমাধান
কয়েকটি একপদরূপ প্রকাশ : দেখার ইচ্ছা— দিদৃক্ষা, বলার ইচ্ছা— বিবক্ষা, দান করার ইচ্ছা— দিপ্সা, বাস করার ইচ্ছা— বিবাসা।
১২
‘এককালে মিলিটরিতে যাবার স্বপ্ন ছিল তার’— কার স্বপ্ন?
উত্তর
তপুর
সমাধান
‘এককের গল্প’ রচনায় তপুর মিলিটরিতে যাবার স্বপ্ন ছিল। ‘এককের গল্প’ জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক ছোটগল্প।
১৩
প্রত্যক্ষ উক্তির জন্য ব্যবহৃত হয়—
উত্তর
উদ্ধৃতি চিহ্ন
সমাধান
বক্তার প্রত্যক্ষ উক্তিকে উদ্ধৃতি চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যেমন : শিক্ষক বললেন, “মানুষ আবার পশুতে পরিণত হবে।”
১৪
‘ভাসার কথা’ প্রবন্ধে উল্লেখিত শহরের নাম—
উত্তর
প্রাগ
সমাধান
মুহম্মদ আবদুল হাইয়ের ‘ভাসার কথা’ প্রবন্ধে উল্লেখিত শহর লন্ডন, প্যারিস, প্রাগ, কোপেনহেগেন, মস্কো।
১৫
‘পুরান চাল ভাতে বাড়ে’— প্রবাদটির অর্থ —
উত্তর
অভিজ্ঞ লোকের বৈশিষ্ট্য
সমাধান
কয়েকটি প্রবাদ : শকুনের শাপে কি গরু মরে (অভিশাপ কামনা করলেই অনিষ্ট হয় না)। হাতে না মেরে ভাতে মারা (পরোক্ষভাবে কষ্ট দেওয়া)। আপনি আচার ধর্ম অপরে শেখাও (নিজ আচরণে শিক্ষা দিতে হবে)। যেমন কর্ম তেমন ফল (কৃতকর্মের উপযুক্ত ফল)।
১৬
সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, মুখস্থ করে পরীক্ষায় লিখিলে কৃতকার্য হওয়া যায় না। চলিত রীতির এই বাক্যে ভুলের সংখ্যা—
উত্তর
ছয়
সমাধান
প্রদত্ত বাক্য : সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, মুখস্থ করে পরীক্ষায় লিখিলে কৃতকার্য হওয়া যায় না। চলিত রীতি : সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে, মুখস্থ করে পরীক্ষায় লিখলে কৃতকার্য হওয়া যায় না।
১৭
অনন্যতম শব্দের অর্থ —
উত্তর
অনেকের মধ্যে এক
সমাধান
শব্দার্থ : উল্লেখযোগ্য – উল্লেখ করা উচিত এমন। গুরুত্বপূর্ণ – তাৎপর্যপূর্ণ। নৈর্ব্যক্তিক – ব্যক্তিনিরপেক্ষ। নৈমিত্তিক – নিয়মিত ঘটে এমন।
১৮
প্রত্যয়জাত শব্দ —
উত্তর
ভুক্ত
সমাধান
ভুক্ত + অন্ত = ভুক্ত (বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ)। এরকম : ভুক্ত + অন্ত = ভুক্ত।
১৯
আমারও এদের উপর বিশ্বাস আছে।’ এই অভিব্যক্ত বাক্যের নেতিবাচক রূপান্তর—
উত্তর
আমারও এদের উপর যে বিশ্বাস নেই তা নয়
সমাধান
অভিব্যক্ত থেকে নেতিবাচকে রূপান্তর : অভি : আমারও ইহাদের উপর সন্দেহের শেষ আছে। নেতি : আমারও যে ইহাদের উপর সন্দেহের শেষ নাই তাহা নয়।
২০
‘তুফান’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
উত্তর
আরবি
সমাধান
কতিপয় আরবি শব্দ : তওয়াফ, তওহিদ, তকদির, তকবির, তকলিফ, তকসির, তত্ত্ব, তদরূপ, তারক।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বানিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ২০০১-০২
60 মিনিট
· ০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৪-১৫
60 মিনিট
· ১৭৯ প্রশ্ন
সব পরীক্ষা