জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ ভর্তি পরীক্ষা ২০০৩-০৪
মানবিক
2003-04
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৮
মোট প্রশ্ন
৯৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
৬১
গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তর
গ্রিসে
সমাধান
আধুনিক গণতন্ত্রের সূচনা হয় গ্রিসে। গ্রিসেই ১ম শহর ও নগর রাষ্ট্র গড়ে উঠে।
৬২
কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
উত্তর
মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধান
বিভিন্ন দেশের আইনসভা : যুক্তরাষ্ট্র—কংগ্রেস, ভারত—লোকসভা, বাংলাদেশ—জাতীয় সংসদ, সুইডেন—রিকসডাগ।
৬৩
প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হত?
উত্তর
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
সমাধান
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে প্রাচীন জনপদ সমতট গঠিত ছিল। সিলেট—হরিকেল ও ঢাকা—ময়মনসিংহ বঙ্গ জনপদের অন্তর্গত ছিল।
৬৪
সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
উত্তর
বেন্টিক
সমাধান
সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই আন্দোলনের কারণে তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড বেন্টিক ১৮২৯ সালে সতীদাহ প্রথা বিলোপ করেন।
৬৫
BARD (বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট) এর প্রতিষ্ঠাতা-
উত্তর
ড. আখতার হামিদ খান
সমাধান
১৯৫৯ সালে কুমিল্লায় ড. আখতার হামিদ খান BARD প্রতিষ্ঠা করেন। BARD এর পূর্ণরূপ : Bangladesh Academy for Rural Development.
৬৬
ভারতে কোন যুদ্ধে সর্বপ্রথম কামান-ব্যবহার হয়?
উত্তর
পানিপথের প্রথম যুদ্ধে
সমাধান
১৫২৬ সালে ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হয় সেটি ১ম পানিপথের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ১ম কামান ব্যবহার করা হয়।
৬৭
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে?
উত্তর
১৭ এপ্রিল, ১৯৭১
সমাধান
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
৬৮
চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় প্রবর্তিত হয়?
উত্তর
কর্নওয়ালিস
সমাধান
লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে দশশালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত নামে প্রবর্তন করেন।
৬৯
অ্যাজটেকসভ্যতা গড়ে উঠেছিল কোন মহাদেশে?
উত্তর
দক্ষিণ আমেরিকায়
সমাধান
দক্ষিণ আমেরিকার কিছু অংশ ও মধ্য আমেরিকার মেক্সিকো জুড়ে বিস্তৃত ছিল অ্যাজটেক সভ্যতা। ১৩০০-১৫২১ খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিকাশ ছিল বলে ধারণা করা হয়।
৭০
ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম বাংলায় আসে?
উত্তর
পর্তুগিজরা
সমাধান
১৫১৬ সালে পর্তুগিজরা ১ম বাংলায় আসে, কিছু পর শের শাহ তাদের বিতাড়িত করেন। মোগল আমলে তারা আবার ফিরে আসে।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বানিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ২০০১-০২
60 মিনিট
· ০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৪-১৫
60 মিনিট
· ১৭৯ প্রশ্ন
সব পরীক্ষা