T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2004-05
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮৬
মোট প্রশ্ন
৮৬
পূর্ণমান
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

সর্বশেষ ফারাক্কা পানি বণ্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২ ডিসেম্বর, ১৯৯৬
সমাধান
ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত একটি বাঁধ। অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মনোহরপুরে। নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে। পরীক্ষামূলক চালু ২১ এপ্রিল ১৯৭৫ সালে। বাংলাদেশ থেকে দূরত্ব ১৬.৫ কিলোমিটার।
১২

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কোন নদী অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাফ
সমাধান
বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী- ৫৭টি। মিয়ানমার হতে প্রবেশকারী নদী- ৩টি (সাঙ্গু, নাফ ও মাতামুহুরী)। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী- কুলিখা। বর্তমানে নদ-নদীর সংখ্যা- ১৪৫টি।
১৩

১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে পরিচালিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাওলানা ভাসানী
সমাধান
১৬ মে ১৯৭৬ সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু করেন।
১৪

কোন তারিখে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬ ডিসেম্বর, ১৯৯২
সমাধান
বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত। ৬ ডিসেম্বর ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলা হয়।
১৫

জাতিসংঘের বর্তমান সদস্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৩
সমাধান
বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৯৩টি। ২০১১ সালে দক্ষিণ সুদান সর্বশেষ ১৯৩তম সদস্য দেশ হিসেবে যোগদান করে। এই সদস্য রাষ্ট্রগুলোই মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অন্তর্ভুক্ত।
১৬

ভারতের কোন প্রেসিডেন্টকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডঃ আব্দুল কালাম
সমাধান
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ যান প্রযুক্তির উন্নয়নে কাজের জন্য মিসাইল ম্যান হিসেবে পরিচিত লাভ করেন।
১৭

বাংলাদেশের কোথায় গরম পানির ঝরনা রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সীতাকুণ্ড
সমাধান
বাংলাদেশের একমাত্র গরম পানির ঝরনা চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। বাংলাদেশের শীতল পানির ঝরনা কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত।
১৮

বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
OPEC
সমাধান
OPEC হলো বৈশ্বিক তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
১৯

ইপিজেড অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এক্সপোর্ট প্রসেসিং জোন
সমাধান
Export Processing Zone প্রথম স্থাপিত হয় চট্টগ্রামের হালিশহরে ১৯৮৩ সালে। বাংলাদেশে মোট ১০টি EPZ রয়েছে। ৮টি সরকারি এবং ২টি বেসরকারি। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ উত্তরা ইপিজেড (নীলফামারী)।
২০

সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাষ্ট্রের মৌলিক আইন
সমাধান
সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে। কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।