T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2003-04
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

তভু ও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে'-এই চরণটির রচয়িতা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
প্রদত্ত চরণটি কাজী নজরুল ইসলামের 'জীবন-বন্দনা' কবিতার অন্তর্গত।
২

অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে'-বাক্যটি যে রচনা থেকে গৃহীত হয়েছে তার নাম -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ধাঙ্গী
সমাধান
নারীর অবস্থান ও অধিকার সম্পর্কে বলতে গিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বলেছেন, "অবলার হাতেও সমাজের জীবন-মরণের কাঠি আছে।"
৩

'বিদ্যুৎ'-এর সমার্থক শব্দ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দামিনী
সমাধান
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ : অশনি, দামিনী, ক্ষণপ্রভা, ক্ষণপ্রকাশ, সৌদামিনী, বিজলি, শম্পা। 'মেঘ' শব্দের সমার্থক শব্দ : বারিদ, জলদ, কাদম্বিনী, নীরধর। 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ : যামিনী, শর্বরী, বিভাবরী, নিশি। 'নারী' শব্দের সমার্থক শব্দ : বামা, রামা, কামিনী, ভামিনী।
৪

'পাঞ্জেরী' কবিতার ভাববস্তু -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নেতৃত্বের সচেতন ভূমিকা
সমাধান
ফররুখ আহমদ 'পাঞ্জেরী' কবিতায় পাঞ্জেরীকে জাতির কর্ণধারের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। কবিতাতে কবি জাতীয় জীবনে বিরাজমান সংকট উত্তরণে জাতীয় নেতৃত্বের সচেতন ভূমিকা প্রত্যাশা করেছেন।
৫

'কুড়ি' কোন শ্রেণির শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দেশি
সমাধান
কয়েকটি দেশি শব্দ : কুড়ি, পেট, চাল, চুলা, ডাব, ঢুলা, টোপর, টেকি, গঞ্জ, চোঙ্গা, টোপর, কাঁচা।
৬

'বঙ্গভাষা' সনেটের ষটকের মিলবিন্যাস -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গঘঘঙঙঙ
সমাধান
মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' সনেটে চরণগুলোর অন্ত্যমিল এরকম অষ্টক (কখ খখ, খক খক), ষষ্টক বা খটক (গঘ ঘঘ, ঙঙঙ)।
৭

'পাতিলেবু' শব্দটি গঠিত -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপসর্গযোগে
সমাধান
বাংলা 'পাতি' উপসর্গ দ্বারা গঠিত শব্দ: ক্ষুদ্র অর্থে- পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতি কাক।
৮

যথাক্রমে ষ্ণ, ঞ্চ এবং হূ-এর বিশিষ্ট রূপ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃ + ষ, য + ণ, হ + ন
সমাধান
যুক্তবর্ণ বিভাজন: ষ্ = ষ + ষ (ক্ষমা, শিক্ষক), ঞ্চ = য + ণ (উষ্ণ, কৃষ্ণচূড়া), হূ = হ + ন (আহ্নিক, চিহ্ন)।
৯

'ইহারা অন্য জাতের মানুষ'-কারা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অপুর মা ও বাবা
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের 'হেমন্তী' গল্পে 'মনে বুঝিলাম, ইহারা অন্য জাতের মানুষ' বাক্যটিতে হেমন্তীর বাবা গৌরীশংকর ও হেমন্তী সম্পর্কে অপুর উপলব্ধি প্রকাশিত হয়েছে।
১০

'নীবান' এর অর্থ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৃণধান্য
সমাধান
সংস্কৃত 'নীবান' শব্দের অর্থ : ঝরে পড়া পাকা ধান থেকে উৎপন্ন ধানগাছ বা তার ফসল; উড়িধান, তৃণধান্য।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬ 60 মিনিট · ৯৬ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫ 60 মিনিট · ১০৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩ 60 মিনিট · ১০০ প্রশ্ন
সব পরীক্ষা