T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2020
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৯
মোট প্রশ্ন
৯৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

কোনটি পর্তুগিজ শব্দ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অজহাত
সমাধান
'অজহাত' আরবি শব্দ। আরও কয়েকটি আরবি শব্দ- আদালত, উকিল, মহকুমা, নগদ, বাকি, এজনাস, রায়, কলম, এলেম, হাদিস, হালাল, হারাম। আনারস, কামরা ও আচার ছাড়াও আরও কয়েকটি পর্তুগিজ শব্দ- আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদরি, বালতি।
২

তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাধু রীতিতে
৩

'ব্যাকরণ মঞ্জরী' কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ড. মুহম্মদ এনামুল হক
সমাধান
ড. মুহম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ মঞ্জরী'। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ- মনীষা মঞ্জুষা, রত্ন সুফীপ্রভাব, বুলগেরিয়া ভ্রমণ, মুসলিম বাঙ্গালা সাহিত্য।
৪

'কাজটি ভালো দেখায় না' এই বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মবাচ্যের ধাতুর
সমাধান
মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্যমধ্যস্থ কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন- দেখ্ + আ = দেখা যথা: কাজটি ভালো দেখায় না। হার্ + হারা যথা: যা কিছু হারায় গিন্নি বলেন, কেস্টা বেটাই চোর।
৫

'মুখচন্দ্র' কোন সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপমিত কর্মধারয়
সমাধান
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ, কর পল্লবের ন্যায় = করপল্লব।
৬

'আমার পরিচয়' কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৈয়দ শামসুল হক
সমাধান
'আমার পরিচয়' কবিতার রচয়িতা সৈয়দ শামসুল হক। এটি তার 'কিশোর কবিতা সমগ্র' গ্রন্থের অন্তর্ভুক্ত। এ কবিতার মধ্যে আমাদের বিপুল বাংলাদেশ অনন্যরূপ লাভ করেছে। এ কবিতার উল্লেখযোগ্য দুটি চরণ,- 'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি/আমি বাংলার আলাপ দিয়ে হাজার বছর চলি।' শামসুর রাহমানের বিখ্যাত দুটি কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'।
৭

'স্বাধীনতা তুমি' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বন্দী শিবির থেকে
৮

'বৃত্তি' অর্থে 'ই' প্রত্যয় যুক্ত কোন শব্দে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পোদ্দারি
সমাধান
বিভিন্ন অর্থে ই/ইী প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়। যেমন- বৃত্তি বা ব্যবসায় অর্থে : পোদ্দার-পোদ্দারি, ডাক্তার-ডাক্তারি, মোক্তার-মোক্তারি। মালিক অর্থে : জমিদার-জমিদারি, দোকান-দোকানি। ভাব অর্থে : উমেদার-উমেদারি, বাহাদুর-বাহাদুরি। জাত, আগত বা সম্বন্ধ অর্থে : সরকার-সরকারি, ভাগলপুর-ভাগলপুরি, রেশম-রেশমি।
৯

'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তুর্কি
সমাধান
'বাবা' তুর্কি শব্দ। আরও কয়েকটি তুর্কি শব্দ- উজুবুক, কুর্তিশ, কুলি, লাশ, সওগাত, তোপ, বাবুর্চি।
১০

'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই ....' গানের সুরকার ও গীতিকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রতুল মুখোপাধ্যায়
সমাধান
সৃজনশীল শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের সময় তিনি পরিবারের সাথে ভারতে চলে যান। তার লেখা ও সুর করা বিখ্যাত এ গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে সর্বকালের সর্বাধিক জনপ্রিয় বিশটি বাংলা গানের একটি মনোনীত হয়।